ওড়িশি নৃত্য, খেয়াল-ঠুমরি-আলাপ আর যন্ত্রসংগীতের ধুন
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আসরের দ্বিতীয় রাতে ওড়িশি নৃত্য, খেয়াল-ঠুমরি আর যন্ত্রসংগীতের ধুনে মেতেছিল ঢাকার দর্শক।
শনিবার উৎসবের তৃতীয় দিনে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত পরিবেশনার পর কর্ণাটকি সংগীতরীতির বংশীবাদক শশাঙ্ক সুব্রহ্ম্যনিয়ামের পরিবেশনার পর থাকবে পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, রোহিত মজুমদারের তবলার ধুন।
ধ্রুপদ সংগীতের ডাগর ঘরানার ওস্তাদ উদয় ভাওয়ালকরের সঙ্গে পাখাওয়াজ পরিবেশন করবেন প্রতাপ আওয়াদ। সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের সেতার পরিবেশনার পর মঞ্চে আসবেন উপমহাদেশের অন্যতম খেয়ালিয়া ওস্তাদ রাশিদ খান।
রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনের আসর শুরু হয় শুক্রবার সন্ধ্যা ৭টায়।
ভারত সরকারের ‘পদ্মশ্রী’ খেতাব, ফরাসি সরকারের ‘শেভালিয়ে দ্য লর্দ দেজার্ত এ দ্য লেত্র’ সম্মাননা পাওয়া শিল্পী বিদুষী মাধবি মুডগালের বন্দিশ নৃত্য ‘নটরাজ’ পরিবেশনায় শুরু হয় দ্বিতীয় দিনের উৎসব।
দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলা নিয়ে দ্বাদশ শতকের গীতিকবিদের রচনা নিয়ে নৃত্য ‘অষ্টপদী’ পরিবেশন করেন তিনি। পরে তার ভ্রাতুষ্পুত্রী নৃত্যশিল্পী আরুশি মুডগাল আহলাদ পরিবেশন করেন রাগ ‘সাহানায়’। এছাড়া তিনি রবীন্দ্রসংগীত ‘হেমন্তে কোন বসন্তেরই বাণী’ গানে নৃত্য পরিবেশন করেন। পিসি-ভ্রাতুস্পুত্রীর ‘ভৈরবী পল্লবী’-র দ্বৈত পরিবেশনায় শেষ হয় প্রথম পর্বটি।
বিদুষী মাধবি মুডগাল ও তার ভ্রাতুষ্পুত্রী আরুশি মুডগালের দ্বৈত পরিবেশনা রাগ‘ভৈরবী পল্লবী’।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
সন্তুরেঝঙ্কারতোলেন রাহুল শর্মা। রাগ গাবতিতে আলাপ ‘জোড় ঝালা’ এবং রূপক তাল, মধ্যালয় এবং দ্রুত তিনতালে তিনটি কম্পোজিশন বাজিয়েশোনানতিনি।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
এরপর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের দলীয় তবলা পরিবেশন ছিল। তবলায় তারা তিনতাল পরিবেশন করেন, হারমোনিয়ামে ছিলেন মিলিন্দ কুলকার্নি। খুদে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।
এরপর খেয়াল পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রিয়াঙ্কা গোপ। তিনি রাগ বাগেশ্রীতে খেয়াল ও কৌশিক ধ্বনিতে ঠুমরি পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় ছিলেন ইফতেখার আলম প্রধান।
এরপরের পরিবেশনায় সন্তুরে ঝঙ্কার তোলেন রাহুল শর্মা। রাগ গাবতিতে আলাপ ‘জোড় ঝালা’ এবং রূপক তাল, মধ্যালয় এবং দ্রুত তিনতালে তিনটি কম্পোজিশন বাজিয়ে শোনান তিনি। তার সঙ্গে তবলায় তাল দেন সত্যজিৎ তালওয়ালকার।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মোহাম্মদ শোয়েব ও তার দল দলীয় কণ্ঠসঙ্গীত শোনান। তারা রাগ দরবারি পরিবেশন করেন।
সেতারের সুরে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন পূর্বায়ন চট্টোপাধ্যায়। তিনি রাগ ‘হেম ললি’তে আলাপ ‘জোড় ঝালা’ এবং ‘গৎ’ পরিবেশন করেন। এছাড়া লোক সুরে ধুন বাজিয়ে শোনান।
পণ্ডিত উল্লাস কশলক প্রথমে রাগ ‘বসন্ত বাহার’ পরিবেশন করেন। তারপর ‘রাগ সোহনি’ এবং রাগ ‘খাম্বাজে’ ঠুমরি ও তারানা পরিবেশন করেন। তাকে তবলায় সঙ্গত করেন পণ্ডিত সুরেশ তালওয়ালকার।
দ্বিতীয় দিনের শেষ পরিবেশনা ছিল পণ্ডিত রনু মজুমদার ও ইউ. রাজেশের। তারা বাঁশি ও ম্যান্ডোলিন পরিবেশন করেন। রনু মজুমদার বাঁশিতে মঙ্গল ভৈরব ও ইউ. রাজেশ ম্যান্ডোলিনে রাগ ‘অমৃত বর্ষিনী’ পরিবেশন করেন। রাগ ‘নট ভৈরব’ পরিবেশন করেন দুজন একসঙ্গে। শেষে ভাওয়াইয়া পরিবেশন করেন তারা।
স্থাপত্য মডেল ও বাদ্যযন্ত্রের প্রদর্শনী
মঞ্চে যখন শাস্ত্রীয় সংগীতের দিকপালরা পারফর্ম করছেন, তখন মাঠের কোণে চলছিল ‘ঢাকার নতুন ভাবনাচ্চিত্র’ ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের প্রদর্শনী।
একদল তরুণ স্থাপত্যবিদ তাদের ভাবনায় ঢাকার বিভিন্ন প্রান্তকে উপস্থাপন করেছেন নানা মডেলে। প্রশাসনিক ও বাণিজ্যিক সব কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠা ঢাকার বিকেন্দ্রীকরণ পরিকল্পনার পাশাপাশি তারা যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক পরিকল্পনা, নদী তীরবর্তী এলাকায় বাণিজ্যিক কেন্দ্রের নতুন কাঠামো, নগরীর বিভিন্ন প্রান্তে পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের নানা পরিকল্পনা উঠে আসে তাদের এই স্থাপত্য নিদর্শনে।
সেতারের সুরে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন পূর্বায়ন চট্টোপাধ্যায়। তিনি রাগ ‘হেম ললি’তে আলাপ ‘জোড় ঝালা’ এবং ‘গৎ’ পরিবেশন করেন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
রাগ বাগেশ্রীতে খেয়াল ও কৌশিক ধ্বনিতে ঠুমরি পরিবেশন করেন শিল্পী প্রিয়াংকা গোপ।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
বুড়িগঙ্গার তীরে গড়ে উঠা পুরনো ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নতুন সাংস্কৃতিক ভবন নির্মাণের পাশাপাশি কেরানীগঞ্জ, বাবুবাজার, শুভাঢ্যা খালকে ঘিরে নতুন বাণিজ্যিক কেন্দ্র নির্মাণ ও পানি শোধনাগার স্থাপনের মডেলটিও গুরুত্ব পেয়েছে এই প্রদর্শনীতে।
নগরীতে এখনও যে মাঠগুলো এখনও টিকে আছে, সেগুলোকে আরও নান্দনিকভাবে উপস্থাপনের নানা ধারনাও দিয়েছেন তরুণ স্থাপত্যবিদরা।
বাদ্যযন্ত্রের প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে উপমহাদেশের নানা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। তার কোনোটি বহুল পরিচিত, কোনোটি আবার চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে। প্রদর্শনীতে ছিল ‘পাখোয়াজ, সরোদ, টিকিয়া, অ্যাকর্ডিয়ান, সুনাদ, নাকাড়া, হারমোনিয়াম, ইন্ডিয়ান ব্যাঞ্জো,সারেঙ্গী, এসরাজ, যুগী সারেঙ্গী, কর্ণেট, ক্ল্যারিনেট, বিউগল, ট্রাম্পেট,সানাই, মেঁকুড়, প্রেমজুড়ি, তানপুরা,মাদল, স্বরাজ, গোপীযন্ত্র, সারিন্দা, আনন্দনহরিসহ আরও অনেক বাদ্যযন্ত্র।
এ এক বিরাট সাংস্কৃতিক মিলন উৎসব’
ছুটির রাতে উৎসবে আসা তরুণ দর্শকদের একাংশ বলল, শাস্ত্রীয় সংগীতের কোনো কিছু না বুঝলেও ‘সাংস্কৃতিক মিলন উৎসবে’ যোগ দিতে পেরে খুশি তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মোহাম্মদ শোয়েব ও তার দল দলীয় কণ্ঠসঙ্গীত শোনান। তারা রাগ দরবারি পরিবেশন করেন।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
পণ্ডিত রনু মজুমদার ও ইউ. রাজেশ বাঁশি ও ম্যান্ডোলিনে রাগ মঙ্গল ভৈরব ও রাগ ‘অমৃত বর্ষিনী’ ও রাগ ‘নট ভৈরব’ পরিবেশন করেন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
ছায়ানটে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভঙ্কর পাল শাস্ত্রীয় সংগীতের এই আসরে এসেছেন নতুন সব ধারার সঙ্গে পরিচিত হতে।
“শাস্ত্রীয় সংগীত মনকেই হালকা করে দেয়। খেয়াল, টপ্পার পাশাপাশি বিভিন্ন ঘরানার গান আর যন্ত্রসংগীতের ধুন, এক আসরে এমন আর কোথাও পাব এ দেশে?”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী সুস্মিতা দাশ দেওয়ান, তানজিন নওরিন পূর্ণিরা এবারের উৎসবে ‘ভীষণভাবে মিস’ করছেন তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ও সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খানকে। তারা দুজন আসছেন না এবারের উৎসবে।
পূর্ণি বলেন, “জ্যাজ-পপ-ব্লুজ-রক বা সমকালীন গানগুলো যেমন শুনি, তেমনিভাবে শাস্ত্রীয় সংগীতও শুনি। গানের ধরণ বোঝার চেষ্টা করি।”
নারী উদ্যোক্তা তৃষীয়া নাশতারান বলেন, “কেবল বাংলাদেশের মঞ্চেই উপমহাদেশের সব কিংবদন্তী শিল্পীরা পারফর্ম করছেন। তাদের গান সরাসরি উপভোগের সুযোগ, এ তো পরম সৌভাগ্য।”
এবারের উৎসবে বাঙালি শিল্পীদের সংখ্যা বৃদ্ধি আয়োজনের ‘ইতিবাচক’ দিক হিসেবে দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তরুণ সাংবাদিক হুমায়ূন রশিদ।
পণ্ডিত উল্লাস কশলকর প্রথমে রাগ ‘বসন্ত বাহার’, ‘রাগ সোহনি’ এবং রাগ ‘খাম্বাজে’ ঠুমরি ও তারানা পরিবেশন করেন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
পণ্ডিত রনু মজুমদার ও ইউ. রাজেশ বাঁশি ও ম্যান্ডোলিনে রাগ মঙ্গল ভৈরব ও রাগ ‘অমৃত বর্ষিনী’ ও রাগ ‘নট ভৈরব’ পরিবেশন করেন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শেষ হবে ২৮ নভেম্বর। সেদিন রাতে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির ধুনে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
