২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে কানইয়ে ওয়েস্ট

অবসাদজনিত অসুস্থায় হাসপাতালে ভর্তি হলেন র‌্যাপতারকা কানইয়ে ওয়েস্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

সোমবার একটি অনুষ্ঠানে র‌্যাপ পরিবেশন করার কথা থাকলেও শারীরিক অসুন্থতার জন্য তা করতে পারেননি এ তারকা।

পিপস ম্যাগাজিন জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট পাবলোতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিলো মার্কিন এ র‌্যাপ তারকার। কিন্তু মঞ্চে ওঠার কিছুক্ষণ আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় কেউ একজন লস অ্যাঞ্জেলস পুলিশের নাম্বারে ফোন করে জরুরিভিত্তিতে সাহায্য চায়। পুলিশ বুঝতে না পেরে তাদের অগ্নিনির্বাপক দল নিয়ে চলে যায় ঘটনাস্থলে।

পরে অবশ্য জানা যায় আগুন লাগেনি কোথাও, বরং সংগীত তারকা কানইয়ে ওয়েস্টকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সের দরকার। এরপর পুলিশের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ তারকা।

এদিকে এ তারকার স্ত্রী টিভি তারকা কিম কার্দাশিয়ান তার নিউইয়র্কের শো ফেলে চলে আসেন লস অ্যাঞ্জেলসে। হাসপাতালে স্বামীর পাশে সময় দিতে দেখা যায় তাকে। প্যারিসে সন্ত্রাসীদের কবলে পরার পর এটিই ছিলো এ তারকার প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ।

ডাক্তার বলছে, অবসাদজনিত সমস্যায় ভুগছেন ওয়েস্ট। সে কারণেই হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এতে তেমন উদ্বেগের কোনো কারণ নেই।

ওয়েস্টের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অতিরিক্ত কাজের চাপেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

সূত্রটি বলছে, “কানইয়ে খুবই কাজ পাগল একজন মানুষ। গত কিছুদিন ধরে অ্যাডিডাস কোম্পানির নতুন ঘড়ির নকশা তৈরিতে বেশ ব্যস্ত ছিলেন তিনি। অনেক রাত জেগে কাজ করতেন। এ কারণেই এমন অসুস্থ হয়ে পড়েছিন তিনি।”