২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“ব্র্যাডকে ‘বাবা’ বলেও ডাকেনি বাচ্চারা”

সস্তান ও পরিবারের সাথে বিচ্ছেদ, সেই সাথে পেশাগত ব্যস্ততা- সব  মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন অভিনেতা ব্র্যাড পিট। তার সঙ্গে আবার নতুন করে যোগ হয়েছে সন্তানদের শীতল আচরণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:05 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

বাচ্চাদের সাথে পিটের সম্পরি একর অবনতির জন্য মা অ্যাঞ্জেলিনা জোলি’কেই দায়ী করলেন এ তারকার এক ঘনিষ্ঠ সূত্র। এ দম্পতির ছয় সন্তান – ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স ও ভিভিয়েন (৮) ব্র্যাড’কে বাবা বলেও ডাকছে না বলে জানায় সূত্রটি।

ফিমেল ফার্স্ট’কে দেয়া সাক্ষাতকারে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি- এ দু’পরিবারের সাথেই সখ্য আছে এমন একটি সূত্র জানায়, “বিচ্ছেদের পর এ যাবত দুই বার সন্তানদের সাথে দেখা করতে পেরেছেন ব্র্যাড। তবে সন্তানদের সাথে তার সাক্ষাতের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিলো না। বাচ্চারা তাদের বাবা’র সাথে তেমন একটা কথা বলতে চায়নি। এমনকি ব্র্যাডকে ‘বাবা’ বলেও ডাকেনি বাচ্চারা।”

সন্তানদের সাথে ব্র্যাড পিটের সম্পর্কের অবনতির জন্য মা অ্যাঞ্জেলিনা জোলিকেই দায়ী করেছেন তিনি। পিটের এক দেহরক্ষী জানালেন, “সন্তানদের এমন ব্যবহারে বেশ কষ্ট পেয়েছেন ব্র্যাড। তিনি মনে করছেন, জোলি’র কারণেই এমন আচরণ করছে বাচ্চারা। বাবা সম্পর্কে তাদের খারাপ ধারণা দিচ্ছে তাদের মা।”

নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন পিট! এমনটাই দাবি করছেন এ তারকার দেহরক্ষী। নতুন এই প্রেমিকাকে অ্যাঞ্জেলিনা জোলি’র মতোই এক নামে চিনবেন সবাই- এমনটাই জানালেন তিনি!