২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“আকসাই, সালমানদের কেউ এমন প্রশ্ন করে না”

‘ফোর্স-টু’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে প্রসংশা কুড়িয়েছেন সোনাক্ষি সিনহা।  এর আগে ‘আকিরা’ ছবিতেও অ্যাকশন দৃশ্যে দেখা গেছে এ অভিনেত্রীকে।  তবে কি বলিউডের ‘অ্যাকশ গার্ল’ হিসেবেই সামনে দেখা যাবে তাকে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 08:11 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

এ মুহূর্তে একটি প্রশ্নের মুখে বারবারই পড়তে হচ্ছে এ সোনাক্ষিকে। সেটি হলো- গ্ল্যামারাস নায়িকার চেয়ে কেনো অ্যাকশন দৃশ্যেতেই বেশি দেখা যাচ্ছে তাকে?

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে সোনাক্ষি জানান, “আমার কাছে যে ছবির স্ক্রিপ্ট ভালো লাগে সেটিতেই আমি কাজ করি। চরিত্রটি অ্যাকশনধর্মী নাকি রোমান্টিক সেটা দেখে কখনো ছবি করি না। তাই আমার কাছে এ প্রশ্নটি খুবই অবান্তর।”

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে আমার খারাপ লাগে না তবে সমস্যা হয় যখন সবখানে এই একি প্রশ্নটি করা হয়। কেনো একজন মেয়েকেই সব সময় এ প্রশ্নটি করা হবে? আকসাই, সালমানদের কেউ এমন প্রশ্ন করে না।”

এর আগে অ্যাকশন সিনেমাগুলো দিয়ে ভাগ্য ফিরতে দেখা গেছে এ অভিনেত্রীর। ক্যারিয়ারের শুরুতে অ্যাকশন ছবি ‘দাবাং’ দিয়েই বাজিমাত করেছিলেন তিনি।