ঘাড়ের ব্যথায় ভুগছেন লেডি গাগা
জনপ্রিয় গায়িকা লেডি গাগা নানান সময়েই অদ্ভুত কাণ্ড করে খবরের শিরোনাম হয়েছেন। এবার এই গায়িকা জানালেন, দীর্ঘদিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন তিনি।
ফিমেলফার্স্ট জানায়, ৩০ বছর বয়সী গাগা অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছেন। হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরকে সেকথাই কথাই জানিয়েছেন এ সংগীত তারকা।
অ্যাডেলে’র ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেয়া
অ্যাডেলে’র ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেয়া
কিছুদিন আগেই মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছেন গাগার ফুপু জোয়ানে। সেকারণে তার পরবর্তী অ্যালবামটি তার নামেই রেখেছেন। এই অ্যালবামের ‘জোয়ানে’ গান তার বাবার কষ্ট ভুলতে সাহায্য করে বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এ তারকা শিল্পী।
