উচ্চমূল্যে বিক্রি হলো মনরোর ‘নগ্ন পোষাক’!
সর্বকালের সেরা যৌনআবেদনময়ী অভিনেত্রী হিসেবেই সবাই চেনেন মেরিলিন মনরোকে। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র জন্মদিনে স্বচ্ছ কাপড়ের আবেদনময় পোষাক পরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সে পোষাক এবার বিক্রি হলো আটচল্লিশ লাখ মার্কি ডলারে!
রয়টার্স জানায়, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের একটি নিলামে তোলা হয়েছিলো এ অভিনেত্রীর বহুল আলোচিত ‘নগ্ন’ পোষাকটি। হালকা ঘিয়ে রঙের আঁটো-সাটো এ পোষাকটি যখন মনরো পরেছিলেন, তখন সেটি তার গায়ের সাথে একেবারেই লেগে ছিলো। তাকে দেখে মনে হয়েছিলো তার গায়ে কোনো পোষাক নেই! আর এ কারণেই একে ‘নগ্ন’ পোষাক নাম দেয়া হয়েছিলো।
ফ্যাশন ডিজাইনার জেন লুইয়ের নকশা করা এ পোষাকটি বিক্রির জন্য তুলেছে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ানস অকশন। আর এ এটি কিনে নিয়েছে জনপ্রিয় প্রতিষ্ঠান ‘রিপলি’স বিলিভ ইট অর নট’।
বিশ শতকের সাড়াজাগানো যৌনআবেদনময়ী এ অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘সাম লাইক ইট হট’ ও ‘জেন্টেলম্যান প্রেফারস ব্লন্ড’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা।
