হামলার কবলে মাল্লিকা শেরওয়াত
বলিউড অভিনেত্রী মাল্লিকা শেরাওয়াতের উপর হামলার করেছে তিনজন মুখোশধারী সন্ত্রাসী। প্যারিসে তার নিজের অ্যাপার্টমেন্টে ঘটেছে এই ঘটনা।
হিন্দুস্তান টাইমস জানায়, ৪০ বছর বয়সী এই অভিনেত্রী নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। যদিও এই হামলার পরেও নিজেকে শক্তিশালী নারী হিসেবেই ঘোষণা করেছেন তিনি। মাল্লিকা জানান, “তিনজন মুখোশধারি সন্ত্রাসী মিলে আমাকে ধরাশায়ী করেছে। তারা তিনজন আর আমি একা! নি:সন্দেহে আমি একজন শক্তিশালী নারী।”
ফরাসি পত্রিকা ‘লা প্যারিসিয়েন’ জানায়, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে কোনো কথাবার্তা ছাড়াই মল্লিকার মুখে ঘুষি মেরে বসেন। এরপর তাকে মারধোর শুরু করে তারা। পালিয়েযাওয়ার আগে তারা এ অভিনেত্রীর মুখে টিয়ার গ্যাসও ছুঁড়ে যায়।
১১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার সময় মাল্লিকার সাথে ছিলেন তার ফরাসি প্রেমিক সাইরিল। এ ঘটনায় তেমনটা আহত হননি দু’জনের কেউ। হামলাকারীরা কোনো মালামালও নেয়নি বলে জানায় এ তারকার ঘনিষ্ঠ একটি সূত্র।
কি কারণে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা সে ব্যাপারেও নিশ্চিত নন তারা। হামলাকারীদের ধরতে তদন্ত শুরু করেছে প্যারিসের পুলিশ প্রসাশন।
ফ্র্যান্সের রাজধানী প্যারিসে এমন হামলার ঘটনা নতুন নয়। কিছিুদিন আগেই নিজ অ্যাপার্টমেন্টে হামলার শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা কিম কারদাসিয়ান।বন্দুকের মুখে তার মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
