২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি যে সুন্দর তা অনেক পরে বুঝেছি’

বলিউডের ‘মিষ্টি মেয়ে’ হিসেবেই সবাই চেনেন অভিনেত্রী কাজলকে। উজ্জ্বল বর্ণের নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতা করে বলিউডের শীর্ষ স্থান ধরে রেখে রীতিমতো নজির সৃষ্টি করেছিলেন শ্যামবর্ণের অধিকারী এই অভিনেত্রী। এবারে গণমাধ্যমকে জানালেন সৌন্দর্য্ নিয়ে তার ভাবনার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

সম্প্রতি একটি রঙ ফর্সাকারী প্রসাধন কোম্পানির নতুন পণ্যের উদ্ধোধনী অনুষ্ঠানে কাজল বলেন, “সৌন্দর‌্য হলো এমন এক জিনিস যা অনুভবের বিষয়। নিয়মিত চর্চা করলে যে কেউই সুন্দর হয়ে উঠতে পারে। আমরা মনে করি কেবল বয়স্কদেরই সৌন্দর্য্চর্চার প্রয়োজন। কিন্তু আপনি যদি অল্প বয়স থেকেই রূপচর্চা শুরু করেন, তবে বয়স বাড়লে তা আপনাকে আরো সুরক্ষা দেবে।”

এ সময় নিজের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে কাজল আরও বলেন, “গত কয়েক বছরে মানুষের সৌন্দর্য্ চেতনায় অনেক পরিবর্তন এসেছে। এক সময় আমার কাছে নিজেকে সুন্দর মনে হতো না। আমি যে সুন্দর তা বুঝতে আমার অনেক সময় লেগেছিলো। এখন আমার নিজেকে নিয়ে কোনো হীনমন্যতা নেই। নিজের সৌন্দর‌্য নিয়ে আমি আত্মবিশ্বাসী।”

৪২ বছর বয়সেও সৌন্দর্য্ ধরে রাখার গোপন রহস্য কি? 

প্রশ্নের জবাবে কাজল হেসে বলেন, “আমার রূপের গোপন রহস্য হচ্ছে আমার জেনেটিকস! বংশগতভাবেই আমরা সুন্দর। আমার মাকে আমি আমার রোল মডেল মনে করি। বৃদ্ধ বয়সেও তার মতো সুন্দরী থাকতে চাই।”

সৌন্দর্য্ ধরে রাখতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া অল্প বয়স থেকেই ত্বকের যত্ন নিতে তরুণীদের পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ শাহরুখে খানের বিপরীতে ‘দিলওয়ালে’ সিনেমায় দেখা গেছে কাজলকে। সামনেই আজায় দেভগানের প্রযোজনায় নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে কাজলকে দেখা যাবে একজন সিঙ্গল মায়ের ভূমিকায়।