সেরা যৌনআবেদনময় পুরুষ ‘দ্য রক’!
ডোয়াইস জনসন ওরফে ‘দ্য রক’। সাবেক এই রেসলিং তারকার সুখ্যাতি এখন ছড়িয়ে পড়েছে রেসলিং রিং এর বাইরেও। কিছুদিন আগেই পেলেন বিশ্বসেরা আয়ের অভিনেতার তকমা। এবারে জিতলেন বিশ্বসেরা ‘যৌনআবেদনময় পুরুষ’ এর খেতাব।
পিপল’স ম্যাগাজিন’কে এ তারকা জানায়, আবেদনময় না হতে চাওয়াটাই নাকি সেরা আবেদনময় অভিনেতার তকমা জিতিয়েছে তাকে।
রক বলেন, “আমার মনে হয় আমি সব সময় খুব সাধারণ থাকতে চাই ও মন দিয়ে অভিনয় করতে চাই এবং অতি অবশ্যই আমি নিজেকে যৌনআবেদনময় মনে করি না! আর এ জন্যই আমাকে এ খেতাব দেয়া হয়েছে!”
এ খবরে উচ্ছ্বসিত ডোয়াইন জনসন আরও বলেন, “আমি আমার অগণিত ভক্ত ও দর্শকদের সাথে এ আনন্দ ভাগ করে নিয়ে চাই। তাদের ভালবাসা ও অণুপ্রেরণাই আজকে আমাকে এতো দূর নিয়ে এসেছে।”
ছয় ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার এ তারকার ওজন ১১১ কেজি। ১৯৯০ সালের মাঝামাঝিতে রেসলিং এর জগতে প্রবেশ করেন তিনি। তখন থেকেই ‘দ্য রক’ নামে বিপুল জনপ্রিয়তা পান। ২০০১ সালের ‘দ্য মামি রিটার্নস’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখেন বিপুল দেহসৌষ্ঠবের অধিকারী এ তারকা।
পিপল’স ম্যাগাজিনের জরিপে সেরা যৌনআবেদনময় অভিনেতার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি, তৃতীয় হয়েছেন কৌতুক অভিনেতা কিগান মিশেল কি। এছাড়া এ তালিকায় আরো আছেন টিভি তারকা রামি মালেক, সংগীতশিল্পী নিক জোন্স সহ আরও অনেকে।
