‘ব্র্যাড পিটের সঙ্গে যৌনদৃশ্যগুলো হাস্যকর ছিলো’
সম্প্রতি মুক্তি পেয়েছে ব্র্যাড পিটের নতুন ছবি ‘অ্যালাইড’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ক্যানাডিয়ান গোয়েন্দা অফিসারের সাথে ফরাসি নারী-যোদ্ধার প্রেমকাহিনী এ ছবির পটভূমি। এ ছবিতে পিটের সহঅভিনেত্রী ম্যারিয়ন কোতিয়াহ জানালেন তাদের অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয়ের অভিজ্ঞতা।
খোলামেলা দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এ ফরাসি অভিনেত্রী আরো বলেন, “তার সাথে এটি আমার প্রথম ছবি। তাই দু’জনের মাঝেই বেশ জড়তা কাজ করছিলো। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময় ব্র্যাডকে বেশ আড়ষ্ঠ লাগছিলো। আমাকেই উদ্যোগী হয়ে তার জড়তা ভাঙ্গতে হয়েছিলো।”
‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির ভাঙ্গনের পেছনে প্রথম থেকেই ফরাসি অভিনেত্রী ম্যারিয়ন কোতিয়াহকে দায়ী করে এসেছে মার্কিন গণমাধ্যম। যদিও এ বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন দু’জনে।
