২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিয়ার জিন্দেগি থেকে বাদ যাননি আলী জাফার!

পাকিস্তানি অভিনেতাদের নিয়ে গত কয়েক মাসে কম জলঘোলা হয়নি। কারান জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ফাওাদ খান-এর উপস্থিতি নিয়ে বেশ ঝামেলার মাঝে পড়তে হয়েছিল মুভির পুরো দলকেই। আসছে ২৫ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাতে আছেন পাকিস্তানি অভিনেতা আলী জাফার। তবে সিনেমার মূল চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট জানালেন, জাফারকে সিনেমা থেকে সরানো হয়নি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 02:38 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

হিন্দুস্তান টাইমস জানায়, গুজব উঠেছিল আলী জাফারকে পরিবর্তন করে করে তাহির রাজ ভাসিনকে নেয়া হয়েছিল। ‘মহারাষ্ট্র নাভিরমান সেনা’ পাকিস্তানি অভিনেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলেই জানা যায়। তবে ফিল্মফেয়ার গ্ল্যামার এবং স্টাইল কভার শুটে এক সাক্ষাতকারে এসব গুজব উড়িয়ে দিয়ে আলিয়া জানালেন, “এ ছবির কোনো চরিত্রই পরিবর্তিত হয়নি। সিনেমাটি ঠিক যেমন আছে সেভাবেই মুক্তি পাবে। পাকিস্তানি তারকাদের বাদ দেয়ার ব্যাপারে এ মুহূর্তে কোনো কথা হচ্ছে না তাই আমদেরও এ প্রসঙ্গটা দূরে রাখাই উত্তম।”

‘উড়তা পাঞ্জাব’ তারকা আলিয়া ভাট তার নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন, “ডিয়ার জিন্দেগি আমার হৃদয়ের খুব কাছের। হয়ত আমার চরিত্রটির সাথে পুরোপুরি নিজের মিল খুঁজে পাইনা, তবুও কিছুটা হলেও ওরকমই! সম্পর্কের উপর বিতৃষ্ণা চলে আসায় টিজার-তিন এ বলেছিলাম, আমি প্রেমিক জুটিকে ঘৃণা করি। শুধু আমি না, সবাই আমার করা চরিত্রে নিজের ছায়া দেখতে পাবে।”

গৌরি সিন্দে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’তে মূল চরিত্রে আছেন আলিয়া। সাথে আছে শাহরুখ খান, আঙ্গাদ বেদি এবং কুনাল কাপুর।