২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পুরস্কৃত হলো ‘অজ্ঞাতনামা’

সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হলো তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’র। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কাটিং এজ চলচ্চিত্র উৎসবের সেরা ন্যারেটিভ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 06:40 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

২২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো অংশ নিতে এখন ভারতে অবস্থান করছেন তৌকীর। সোমবার সকালে সেখান থেকেই গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো স্বীকৃতিই উৎসাহ দেয়। ভালো লেগেছে এ অর্জনেও।”

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে যাত্রা শুরু হয় ‘অজ্ঞাতনামা’র। এরইমধ্যে  ইতালির ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড, কসোভো ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং সর্বশেষ চলতি মাসেই তালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে ‘স্পেশাল মেনশন এ্যাওয়ার্ড’ অর্জন করে সিনেমাটি।

ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ এবং নিপূণ।

২০১৭ সালের অস্কারে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগীতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে সিনেমাটি।