২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যত জটিল চরিত্র ততই তা আমার কাছে আকর্ষণীয়’

চরিত্রের ভেতরে ঢুকে আসাধারণ অভিনয় বের করে আনার বিষয়ে বরাবরই সুনাম রয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। এবারে জনপ্রিয় নায়িকা মিনা কুমারি ও ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহের কথা জানালেন এ অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 02:19 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

আইএনএস জানায়, সোসাইটি ম্যাগাজিনের নভেম্বর সংখ্যায় এক সাক্ষাতকারে বিদ্যা বলেন, “মিনা কুমারির জীবনী নিয়ে যদি কখনো ছবি তৈরি করা হয় তবে তাতে সানন্দে অভিনয় করতে রাজি আছি। ‘ডার্টি পিকচার’-এর পরপর আমাকে এরকম একটি প্রস্তাব করা হয়েছিলো কিন্তু সে সময় আমি তা করতে পারিনি।”

শুধু মিনা কুমারি নয়, ইন্দিরা গান্ধি এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী এম.এস. সুবুলক্ষি’র চরিত্রেও অভিনয় করতে চান বলে জানিয়েছেন ‘কাহানি’ খ্যাত এ অভিনেত্রী।

সহজ চরিত্রের চেয়ে জটিল ও ঘটনাবহুল চরিত্রই বেশি টানে বিদ্যাকে। এ প্রসঙ্গে তিনি বলেন,“একজন অভিনেত্রী হিসেবে মানুষকে পর্যবেক্ষণ করা আমার প্রিয় একটি কাজ। মানুষ কি করে, কি ভাবে, কোন বৈশিষ্ট্য তাকে সেই মানুষটিতে পরিণত করেছে-এ বিষয়গুলো আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করি। যত জটিল চরিত্র ততই তা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়!”

সামনেই মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর নতুন ছবি ‘কাহানি-টু’। এতে দুর্গা রানি সিংহ নামে এক নারী অপরাধীর চরিত্রে দেখা যাবে তাকে।