ঐশ্বরিয়ার সেরা ৬ গান
একে একে জীবনের তেতাল্লিশটি বসন্ত পার করে ফেললেন এ যুগের অন্যতম সেরা সুন্দরী এশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি এ ভারত-সুন্দরীর। উনিশ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে নামকরা প্রায় সব নির্মাতার ছবিতেই অভিনয় করতে দেখা গেছে তাকে। নাচ ও অভিনয়ে সমান পারদর্শী এ অভিনেত্রীর সাড়াজাগানো ছবি ও দর্শক প্রিয় গানের সংখ্যা কম নয়। ইন্ডিয়া টুডে অবলম্বনে জেনে নিন এ অভিনেত্রী সেরা ৬টি গানের কথা।
১. কাজরা রে:
২০০৫ সালের জনপ্রিয় ছবি ‘বান্টি ওর বাবলি’র আইটেম গান ‘কাজরা রে’তে ঐশ্বরিয়ার নাচ এখনো ভুলতে পারেননি দর্শক। মনোমুগ্ধকর সাজ ও অপূর্ব নাচের মেলবন্ধনের এ গানটিকে তাই ঐশ্বরিয়ার অন্যতম সেরা গান বলে মনে করেন অনেকেই।
২. ইশক কামিনা:
২০০২ সালের ছবি ‘শাক্তি’তে শাহরুখ খানের বিপরীতে ‘ইশক কামিনা’ গানটিতে ঐশ্বরিয়ার নাচের জাদু এখনো তাড়িয়ে নিয়ে বেড়ায় দর্শককে! ধুম-ধাড়াক্কা গানের সাথে ঐশ্বরিয়া ও শাহরুখের প্রাণবন্ত নাচের কারণেই এটিকে ঐশ্বরিয়ার দ্বিতীয় সেরা গান হিসেবে বিবেচনা করা হয়েছে।
৩. আঁখো কি গুস্তাকিয়া:
১৯৯৯ সালের সাড়া জাগানো ছবি ‘হাম দিল দে চুকে হ্যায় সানাম’ ছবির এ গানটিকে এখনো বলিউডের অন্যতম সেরা গান হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সালমান-ঐশ্বরিয়ার জমজমাট পর্দা-রসায়নের কারণে গানটি এখনো বিখ্যাত হয়ে আছে।
৪. ধুম এগেইন:
‘ধুম’ সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম-টু’ এর এ গানটিতে হৃত্বিক রোশানের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেছে ঐশ্বরিয়াকে। অসাধারণ কোরিওগ্রাফি ও এ জুটির দুর্দান্ত নাচের কারণেই বিখ্যাত হয়ে আছে এ গানটি।
৫. ব্যায়রি পিয়া:
সাঞ্জায় লিলা বানসালির ছবি ‘দেবদাস’ এ শাহরুখ খানের বিপরীতে এ গানটিতে ঐশ্বরিয়াকে দেখা গেছে অনবদ্য রূপে। চিরায়ত বাঙ্গালি নারীর বেশে পার্বতি চরিত্রে ঐশ্বরিয়ার আবেদনময়ী অভিব্যক্তির জন্য আজো দর্শকপ্রিয় এ গানটি।
৬. বুল্লেয়া:
ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর এ গানটি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকের মনে। চল্লিশ পেরিয়ে এখনো যে আবেদন হারারনি এ ভারত সুন্দরী আবারো যেন তারই যেন প্রমাণ রাখলেন তিনি!
