২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন লিসা হেইডন!

এক বছর চুঁটিয়ে প্রেম আর সে প্রেমের সফল পরিণতি হিসেবে বয়ফ্রেন্ড ডিনো লালভানিকে বিয়ে করলেন বলিউড তারকা লিসা হেইডন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 12:36 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

সম্প্রতি মুক্তি পাওয়া কারান জোহরের সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর অতিথি অভিনেত্রী লিসা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এ খবর দেন ভক্তদের। সেই সাথে যুক্ত করে দেন বরের সাথে তার একটি ছবিও।

সমুদ্রতীরে বিয়ের আসরের মনোমুগ্ধকর ছবিতে লিসা লিখেন, ‘চিরদিনের উদ্দেশ্যে হাঁটছি’। ছবিতে বিয়ের সাদা গাউনে লিসাকে দেখা গেছে লাস্যময়ী বধূ বেশে আর সাদা স্যুট-প্যান্টে  বরের বেশে ডিনোও ছিলো অনবদ্য! ফ্যাশন ডিজাইনার  মালিনি রামানি আবার সেই ছবিগুলো শেয়ার করে তার উপর লিখেন, ‘সবচেয়ে সুন্দর জুটি, ডিনো আর লিসা’।

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে ডিনো। মাসখানেক আগেই  ইনস্টাগ্রামে  তার বিয়ের আভাস দিয়েছিলেন লিসা। নিজেদের চুম্বনের ছবি শেয়ার করে সে সময় লিসা লিখেছিলেন, ‘তাকে বিয়ে করতে যাচ্ছি’।

‘হাউসফুল-তিন’ খ্যাত এ অভিনেত্রীকে সম্প্রতি দেখা গেছে কারান জোহারের ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’-এ রানবির কাপুরের বান্ধবীর চরিত্রে। সামনেই তাকে দেখা যাবে নতুন টেলিভিশন সিরিজ ‘দ্যা ট্রিপ’-এ।