এলবা, ম্যাডোনার খোলামেলা রোমান্স
ব্রিটিশ অভিনেতা আইড্রিস এলবা’র সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে মার্কিন পপ তারকা ম্যাডোনাকে।
‘দ্য সান’ এর সূত্রমতে, লন্ডনের এক রেস্তোরাঁতে ৪৪ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে বেশ কয়েকবার চূম্বনরত অবস্থায় দেখা যায় ৫৮ বছর বয়সী ম্যাডোনাকে।
ম্যাডোনার সঙ্গে এই অভিসারের আগে ‘আইড্রিস এলবাঃ ফাইটার’ নামের একটি টিভি শো এর জন্য নিজের সর্বপ্রথম বক্সিং ম্যাচে অংশ নেন এলবা। এরপরেই ওই রেস্তেরাাঁয় একটি পার্টিতে আলাদা আলাদাভাবে প্রবেশ করেন তারা। তবে ভেতরে ঢোকার পর এক মূহুর্তের জন্যও একে অপরের কাছ থেকে আলাদা হননি এই জুটি।
“তাদের দুজনের মধ্যে লুকোছাপার কোন ইচ্ছাই দেখা যায়নি। বেশ খোলামেলাই ছিলো সবকিছু। ঘন্টাখানেকের জন্য পার্টিতে ছিলেন তারা, নেচেছেন, চুমু খেয়েছেন, আরেকটু ঘনিষ্ঠ হয়েছেন, এভাবেই কাটিয়ে দিয়েছেন পুরো সময়। নিজেদের ছাড়া অন্য কারো দিকে তাকানোর সময় ও ছিলোনা তাদের। এটা বেশ পরিষ্কারই ছিলো”, ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে এমনটাই জানিয়েছে নাম প্রকাশ না করা একটি সূত্র।
এর আগে অভিনেতা ও নির্মাতা শন পেন এবং নির্মাতা গাই রিচির সঙ্গে ঘর বেঁধেছিলেন ম্যাডোনা। এছাড়াও নিজের ফিটনেস ট্রেইনার কার্লোস লিওনের সঙ্গেও চুটিয়ে প্রেম করেছেন অনেক বছর।
আইড্রিস এলবার সঙ্গে তিন বছরের প্রেম ছিল নাইয়্যানা গ্র্যাথ-এর। এলবার এক সন্তানের জননীও হন তিনি।
