২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি শরণার্থির চরিত্রে তাপসি পান্নু

‘পিঙ্ক’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী তাপসি পান্নু। তার পরবর্তী ছবি ‘গাজি’কে ঘিরে তাই আগ্রহ তৈরি হয়েছে ভক্ত ও দর্শকদের। এই সিনেমায় একজন বাংলাদেশি শরণার্থীর চরিত্রে অভিনয় করেছেন বলে জানান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 06:13 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

আইএনএস’কে দেয়া এক সাক্ষাতকারে এ অভিনেত্রী তার নতুন ছবি প্রসঙ্গে বলেন, “আমি খুবই গর্বিত ‘গাজি’ ছবির একটি অংশ হতে পেরে। এটি একটি ভিন্নধর্মী ছবি। ভারতের প্রথম সাবমেরিন চলচ্চিত্র হতে যাচ্ছে এ ছবিটি। একটি পাকিস্তানি সাবমেরিন’কে কৌশলে কিভাবে ডুবিয়ে দেয়া হয়েছিলো তা নিয়ে এ ছবির কাহিনী।”

ছবিটিতে তাপসির চরিত্রটি নিয়ে তিনি বলেন, “আমার করা প্রথম কোনো ইতিহাস নির্ভর ছবি এটি। এতে আমি একজন বাংলাদেশি শরণার্থীর চরিত্রে অভিনয় করেছি। সামনেই এটি মুক্তি পাবে তাই এর বেশি আর কিছু বলতে পারেবো না! তবে এটুকু বলতে পারি এটি আর দশটা ইতিহাস নির্ভর ছবির চেয়ে আলাদা। এর গল্পটা সত্যিই অন্য রকম।”

সাংকাল্প রেড্ডি’র এ ছবিতে তাপসির বিপরীতে রয়েছেন ‘বাহুবালি’ অভিনেতা রানা ডাগ্গুবাতি। পাক-ভারত নৌ-বাহিনীর যুদ্ধের গল্প নিয়ে এ ছবিটি তৈরি করা হয়েছে। পাকিস্তানি ডুবোজাহাজ ‘পিএনএস গাজি’কে কেন্দ্র করেই এ ছবির কাহিনী এগিয়েছে। এটি ভারতের প্রথম কোনো পূর্ণাঙ্গ সাবমেরিন চলচ্চিত্র।