২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-লুলিয়ার বিচ্ছেদ?

এই ডিসেম্বরেই তারা ঘর বাঁধবেন, সমাপ্তি ঘটবে সালমান খানের দীর্ঘ ব্যাচেলর জীবনের- এমনটাই হয়ত ভেবেছিলেন সবাই। তবে আবারও বোধহয় একাকীত্বের পথেই হাঁটছেন দাবাং খান। তার কথিত প্রেমিকা লুলিয়া ভেন্টুরের সঙ্গে সম্পর্কটাও মনে হয় এবার শেষ হয়ে যাচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 04:50 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

বলিউড লাইফ জানায়,  রোমানিয়ান লুলিয়ার ভারতে থাকার মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। ফলে তাকে ফিরে যেতে হয়েছে নিজের দেশে। কবে ফিরবেন ভারতে, এই ব্যাপারেও কিছু জানা যায়নি। আপাতত তাই বিচ্ছেদ নিয়ে উদ্বিগ্ন সালমান।

নিজের জীবনে বহু মেয়ের সাথেই সম্পর্ক হয়েছে। তবে বারবারই শেষ মুহূর্তে গিয়ে ভেঙে গেছে তার স্বপ্ন। লুলিয়ার সাথে সম্পর্কের পর হয়ত সালমান ভেবেছিলেন, এই সেই মেয়ে যাকে এতবছর ধরে জীবনসঙ্গিনী করার জন্য খুঁজছিলেন তিনি!

লুলিয়াও প্রেমিকের সাথে সুখীই ছিলেন। দুজনকে একসাথে দেখা গেছে অনেক জায়গাতেই। তবে এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। দেশে বসে করা লুলিয়ার এক টুইট ব্যাপারটিকে আরও ঘোলাটে করে দিয়েছে। তিনি সেখানে নিজেকে শক্ত রাখার কথাই বলেছেন।

বিচ্ছেদের ঘটনা সালমানের জন্য নতুন নয়। এর আগেও অনেক প্রেমিকার সাথেই মন দেয়া নেয়ার পর শেষবেলায় গিয়ে বিচ্ছেদের তিক্ত স্বাদ পেতে হয়ে তাঁকে। সোমি আলি, সাঙ্গিতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফদের সঙ্গে প্রেমের পর্বেও বারবার ব্যর্থ হতে হয়েছে তাকে।