২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলগা নোঙ্গর’ সিনেমার অসর্ম্পূণ ট্রেইলার ফাঁস!

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে র্নিমাতা ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙ্গর’ সিনেমার ট্রেইলার। তবে অসর্ম্পূণ ট্রেইলারটি নিজেদের অজান্তেই নাকি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2016, 04:24 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

গ্লিটজকে এমন তথ্যই জানালেন সিনেমার র্নিমাতা।

তিনি বলেন, “সিনেমার ট্রেইলারের কাজটি এখনও সর্ম্পূণ হয় নি। সম্ভবত এই ট্রেইলার আমাদের হাডড্রাইভ কিংবা ল্যাপটপ থেকে ফাঁস হয়েছে। ট্রেইলারটির পোস্ট প্রোডাকশনের কাজ সর্ম্পূণ ছিল না বিশেষ করে কালার কারেকশনের কাজ অসম্পূর্ণ ছিল এবং এটি এখনও অনলাইনের জন্য অপটিমাইজ ছিল না।”

তিনি আরও বলেন, “যদিও ট্রেইলারটি সকলের নজর কেড়েছে কিন্তু আমাদের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে ট্রেইলারটি প্রকাশ করা হয়নি। তাই যখনই আমাদের নজরে এই বিষয়টি এসেছে তখন ট্রেইলারটি আমরা অন্তর্জাল থেকে সড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু এরই মধ্যে ট্রেইলারটি ভাইরাল হয়ে যাওয়ার কারণে আমাদের পক্ষে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। তবে এই ট্রেইলার সম্পূর্ণ করে আমরা আপলোড করবো এবং সিনেমাটি মুক্তির আগে নতুন আরেকটি ট্রেইলার তৈরি করে সেটাও প্রকাশ করবো।”

নব্বই দশকের চট্টগ্রামের প্রেক্ষাপট নিয়েই নির্মিত হয়েছে সিনেমা ‘আলগা নোঙ্গর’। চট্টগ্রাম বন্দরের একটি হাসপাতালের প্যাথলজি ডিপার্টমেন্টে চাকরি করেন সাধারণ পরিবারের একটি মেয়ে। তার পরিবারের জন্য তিনি দিনরাত কাজ করেন। কিন্তু তারপরেও তার জীবনে দুঃখ-কষ্ট লেগেই থাকে। ঘটনাচক্রে সেই মেয়েটির সঙ্গে তিনজন যুবকের দেখা হয়। এমনিভাবে ঘটনাক্রমে মেয়েটির জীবনে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় ও তাদের সঙ্গে কাটানো বিভিন্ন ঘটনাগুলো নিয়েই এগিয়ে গেছে সিনেমার গল্প।

সিনেমায় অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফাইজুর মিল্টন, সুমন আনোয়ার, ইলোরা গওহর, বর্ষনসহ আরও অনেকে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনিও লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্যর কাজ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। সিনেমায় গল্পের প্রয়োজনে গান ব্যবহার করা হয়েছে মাত্র দুটি।

ডা.ঋষিণ দস্তিদারের লেখায় গান দুটির সঙ্গীতায়জনের কাজ করেছেন লাবিব কামাল গৌরব।

সবকিছু ঠিকঠাক মতো চললে এবং অক্টোবর মাসের মধ্যে সিনেমার কাজ সম্পূর্ণ হয়ে গেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ওয়াহিদ।