২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরু কেনা অনেক কষ্ট: নোবেল

কুরবানীর ঈদ মানেই হাটে গরু-ছাগল কেনা নিয়ে নানা বিড়ম্বনা। আবার একই সঙ্গে এই সময়টায় ঘটে জীবনের অনেক মজার মজার ঘটনাও। তাই কুরবানীর ঈদে গরু কেনার মজার গল্প কিংবা অভিজ্ঞতার কথা জানতে তারকাদের মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 01:38 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

গরু কেনা খুবই কষ্টের কাজ মনে হয় বিজ্ঞাপন জগতের জনপ্রিয় মুখ আদিল হোসেন নোবেল-এর।

তিনি বলেন, “গরুর হাটে গরু কিনতে গিয়ে অনেকেই অনেক মজা পেলেও আমার কাছে এটা খুবই কষ্টের কাজ মনে হয়। কারণ, আমরা কেমন ধরনের গরু কিনবো তার মধ্যে বেশ কিছু ব্যাপার থাকে। সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে হাটে গিয়ে গরু কিনতে গিয়ে আমার বেশ কষ্ট হয়।”

তবে ‘কষ্টের’ এই কাজটি এখন নোবেলকে আর একা করতে হয় না। নোবেলের হাটযাত্রার সঙ্গী এখন তার পুত্র।

তিনি বলেন, “আমার ছেলে একটু বড় হয়েছে, ওকে নিয়ে এখন হাটে যাই। ও মজা পায় এটাই আমার কাছে ভালো লাগে। কিন্তু হাটে গিয়ে গরু কিনতে যাওয়ার পুরো কাজটাই আসলে খুবই কঠিন।”

তিনি আরও বলেন,“ বিশেষ করে ঢাকা শহরের বেশিরভাগ হাটগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কারনে আরো বেশি কষ্ট হয়। তাছাড়া এমনিতেই গরুর হাট অনেক বড় জায়গায় বসে তাই অনেক সময় নিয়ে খোঁজ করে পছন্দের গরু কিনতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে হাটে ব্যবস্থাপনার বিষয়টিও থাকে না। সবকিছু মিলিয়েই হাটে গিয়ে গরু কিনা আসলেই অনেক কঠিন কাজ।” 

এবারের ঈদে প্রচারিত হবে নোবেল অভিনীত নাটক ‘সবুজের আলতো পথে’। নাটকে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া জাহান মৌ।