চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন (পর্ব-৩)
বরাবরের মতো এবারো ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোতে থাকছে ঈদের বিশেষ আয়োজন। সাতদিন ব্যাপি এ ঈদ আয়োজনের বিশেষ আকর্ষন চ্যানেলের নাটক ও টেলিফিল্ম এবং বিশেষ অনুষ্ঠান
চ্যানেল নাইন
চ্যানেল নাইনের ঈদ আয়োজনে রয়েছে ছয়টি টেলিফিল্ম, ১২টি বিশেষ নাটক ও ১টি ছয় পর্বের ধারাবাহিক। ঈদের আগের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পযন্ত চলবে ঈদ আয়োজন।
চ্যানেল নাইনের ঈদের বিশেষ ধারাবাহিক ‘আইজল পিলাস সুন্দরী’। বৃন্দাবন দাসের রচনা ও নিয়াজ মাহবুবের পরিচালনায় এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ডলি জহুর প্রমুখ। গ্রমের যুবক আইজল ও তার প্রেমিকা সুন্দরীর প্রেম ও বিয়ে মজার গল্প নিয়ে এ ধারাবাহিকটি রচিত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে এটি।
ঈদের ছয়দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে একটি করে টেলিফিল্ম। ঈদের দিনের টেলিফিল্ম ‘বাড়ি বদল’। আবুল হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছে মম, কল্যাণ মৌসুমী প্রমুখ।
ঈদের ২য় দিনের নাটক ‘খায়রুজ্জামান বাবুর প্রেম ঘটিত ইচ্ছাগুলো’। আলভি আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, অপর্ণা প্রমুখ।
৩য় দিনের টেলিফিল্ম ‘দূরের জানালা’। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, উর্মিলা প্রমুখ।
ঈদের ৪র্থ দিনের টেলিফিল্ম ‘পাইন্না ভূতের প্রেম’। রবিউল সিকদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ প্রমুখ।
৫ম দিনের টেলিফিল্ম ‘ড.বাতেন সাহেবের দাঁতের বিরাট সমস্যা’। অঞ্জন আইচের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ভাবনা প্রমুখ।
৬ষ্ঠ দিনের টেলিফিল্ম ‘ফিলিংস’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এত অভিনয় করেছেন মম, অপূর্ব প্রমুখ।
ঈদের ছয়দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে একটি করে নাটক। ঈদের দিনের নাটক ‘লেবু চায়ে আড্ডা’।
চ্যানেল নাইনে ঈদের ছয়দিনের আয়োজনে প্রতিদিনই প্রচারিত হবে সংগীতভিত্তিক অনুষ্ঠান ‘পাওয়ার লাউঞ্জ’।
চ্যানেল নাইনে ঈদের ছয়দিনের আয়োজনে প্রতিদিনই প্রচারিত হবে সংগীতভিত্তিক অনুষ্ঠান ‘পাওয়ার লাউঞ্জ’।
৩য় দিনের নাটক ‘ভিডিও’। আরেফিন অমির পরিচালনায় এতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর প্রমুখ।
৪র্থ দিনের নাটক ‘স্প্রিং’। গৌতম কৈরীর পরিচারনায় ্তে অভিনয়ে রয়েছেন তানজিকা, শ্যমল মওলা প্রমুখ।
৫ম দিনের নাটক ‘সন্ধ্যার মেঘমালা’। ৬ষ্ঠ দিনের নাটক ‘পূর্ণতা’। এতে অভিনয় করেছেন মম, নাঈম প্রমুখ।
ঈদের ছয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে একটি করে বিশেষ নাটক। ঈদের দিনের নাটক সংকট’। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করছেন মৌসুমী হামিদ, আবুল কালাম আজাদ প্রমুখ।
২য় দিনের নাটক ‘প্রেম ভালোবাসা ইত্যাদি’। শাহিন শিহাবের পরিচালনায় এতে অভিনয় করেছেন তওসিফ, নাদিয়া প্রমুখ।
৩য় দিনের নাটক ‘কল্পনার ঘর’। আশিকুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সালমান হিল্লোল, জেনী প্রমুখ।
ঈদের ৪র্থ দিনের নাটক ‘রক্তদ্রোণ’। শামীমা শাম্মীর পরিচারনায় এতে অভিনয়ে রয়েছেন জাহিদ হাসান, নওশিন,ভাবনা প্রমুখ।
৫ম দিনের নাটক ‘অনুস্থতির ঐকতান’। মেহেদী হাসান টিংকুর পরিচালনায় এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, সজল প্রমুখ।
৬ষ্ঠ দিনের নাটক ‘হায়ারোগ্লিফিক্স’। আবুল হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম, শ্যামল মওলা,মৌসুমী হামিদ প্রমুখ।
চ্যানেল নাইনের ঈদ-উল-আযহার ৬ দিনব্যাপী আয়োজনের প্রতিদিনই রাত ৯টা ১৫মিনিটে সম্প্রচার করা হবে সংগীতভিত্তিক আয়োজন ‘পাওয়ার লাউঞ্জ’। এতে অংশ গ্রহন করেছেন মোট ২৩ জন শিল্পী। এদের মধ্যে আছেন আসিফ আকবর, আইয়ূব বাচ্চু, ন্যানসি, মিনার, সুমনা হক, তাহসান, মিলা, ন্যান্সি, তন্ময় তানসেন প্রমূখ। নবীন ও প্রবীন শিল্পীদের আধুনিক, ফোক, ব্যান্ডসহ নানা ঘরানার গানগুলোর ফিউশনে মোট গান থাকছে ৪৬টি।
দেশ টিভি
দেশ টিভির সাত দিনের ঈদ আয়োজনে প্রতিদিন থাকছে দু’টি করে মোট ১৪টি বিশেষ নাটক ও সাত পর্বের দুইটি বিশেষ ধারাবাহিক।
ঈদের দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক ‘ল্জ্জাবতী লায়লা’ এর প্রথম পর্ব। মাসুম শাহরীয়ার এর রচনা ও আবুল হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, আজাদ আবুল কালাম, তানজিকা, রুনা খান প্রমুখ। খিটখিটে মেজাজের লায়লার একদিন হঠাৎ করে ঘুম ভেঙ্গে লজ্জাবতী হয়ে যাওয়ার মজার এক গল্প নিয়ে এ ধারাবাহিকের কাহিনী রচিত হয়েছে। এ ধারাবাহিকটি প্রচারিত হবে ঈদের সাত দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে।
ঈদের দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি সাত খন্ডের ধারাবাহিক ‘শেষের অধ্যায়’। সাইফ চন্দনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, প্রভা, তানভীর, আইরিন, পিয়া বিপাশা প্রমুখ। দু’টি ছেলে-মেয়ের রহস্যময় প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এ ধারাবাহিকের কাহিনী। ঈদের সাত দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে এটি।
ঈদের এক খন্ডের বিশেষ নাটক ‘ভায়োলিন’। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। তপু খানের পরিচালনায় এতে অভিনয়ে থাকছেন শাকিল আহমেদ, নওশাবা, সাফা কবীর, গাজী রাকায়েত প্রমুখ।
ঈদের আরেক বিশেষ নাটক ‘গল্পটা অতি সাধারন’। পান্থ শাহরিয়ারের রচনায় ও সাইফ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, প্রমুখ। প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিটে।
ঈদের ২য় দিনের নাটক ‘রং মাস্টার’। হোসেন আলমগীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নাদিয়া, আনিসুর রহমান মিলন প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি বিশেষ নাটক ‘জুনিয়র আর্টিস্ট’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দি ওয়াদুদ, অর্ষা প্রমুখ।
ঈদের ৩য় দিনের নাটক ‘বিজ্ঞাপন বিরতীর পর’। শিব্বির আহমেদ মান্নার পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, এলেন শুভ্র, উর্মিলা প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি বিশেষ নাটক ‘সানগ্লাস ও একটি যুবক’। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিশো, মৌসুমী হামিদ প্রমুখ।
ঈদের ৪র্থ দিনের নাটক ‘স্বপ্ন’। ওয়াসিম সিতারের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি বিশেষ নাটক ‘ছায়া’। তানিম পারভেজ এর পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল, তৌসিফ প্রমুখ।
ঈদের ৫ম দিনের নাটক ‘অন্তর্গত’। মাসুম শাহরিয়ারের রচনা ও মুসকান এর পরিচালনায় এতে অভিনয় করেছেন সানজিদা পীতি, নাদিয়া মীম, ওয়াহিদ তারেক প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি বিশেষ নাটক ‘ছায়া’। প্রসূন রহমানের রচনা ও ফায়সাল রাজীবের পরিচালনায় এতে অভিনয় করেছেন ভাবনা, মীর সাব্বির, ফারহানা মিঠু প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিনের নাটক ‘গোপাল ডাক্তার’। আকাশ রঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক জাহান, অহনা প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি বিশেষ নাটক ‘সম্পর্ক’। শাহীন স্বাধীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ইন্তেখাব দিনার প্রমুখ।
ঈদের ৭ম দিনের নাটক ‘বিটলা বাবুর বামহাত’। খায়রুল পাপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডন, সাজু খাদেম, তাসনুভা তিশা প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আরেকটি বিশেষ নাটক ‘অটোবায়োগ্রাফী’। অনন্য ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপর্ণা, আশিষ খন্দকার প্রমুখ।
