২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের জন্য উপযুক্ত নন সানি লিওনি!

পশ্চিমা পর্নোগ্রাফির দুনিয়া থেকে মুম্বাইয়ের আলো ঝলমলে সিনে জগতে শক্ত অবস্থান গড়ে তোলা সানি লিওনির পথচলার গল্প রূপকথার চেয়ে কোনেনা অংশে কম নয়। সেই সানিই এবার বলছেন, বলিউডে অভিনয়ের জন্য নিজেকে এখনও উপযুক্ত মনে করেন না তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 07:39 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

২০১২ তে বলিউডে পা রাখেন সানি। শুরু থেকেই কারণে-অকারণে হয়েছেন খবরের শিরোনাম। অভিনয় করেছেন বেশকিছু হিট সিনেমাতেও। হাতেও আছে আরও অনেক ছবির প্রস্তাব। তবুও নাকি বলিউডরে জন্য এখনো উপযুক্ত নন তিনি! সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এমন কথাই জানালেন এ ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী।

বলিউডে কেমন চলছে তার দিন কাল, এমন প্রশ্নের জবাবে সানি বলেন , “ আমার নিজেকে এখনো বলিউডে একজন বহিরাগত বলে মনে হয়। আমার মনে হয় আমি এখনো বলিউডের জন্য পুরোপুরি উপযোগী হয়ে উঠিনি।”

হিন্দি সিনে জগতে প্রায় চার বছর পার করতে চলেছের সাবেক এ পর্ন তারকা। চার বছরের অভিনয় জীবনে তার সাফল্যের ঝুলিতে আছে ‘জিসম-টু’ ও ‘এক পাহেলি লিলা’। আবার ব্যর্থতার স্বাদও যে পাননি তা নয়। ‘কুছ কুছ লোছা হ্যায়’ ও ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিগেুলো বক্স অফিসে তেমনভাবে ব্যবসা করতে পারেনি।

ব্যর্থতাকে কিভাবে দেখেন সানি?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো কাজে অসফল হলে অবশ্যই কষ্ট পাই কিন্তু খারাপ সময় কাটিয়ে ওঠার একটি ভালো গুণ আমার মধ্যে আছে। আমি সব সময় খারাপের মধ্য থেকেও ভালোটুকুকে বের করে আনতে পারি। তাই ব্যর্থায় কখনোই ভেঙ্গে পড়ি না।”

সম্প্রতি একমাত্র বলিউড তারকা হিসেবে নিউইয়র্ক ফ্যাশন উইকে আমন্ত্রণ পেয়েছেন এ অভিনেত্রী।

এ ব্যাপারে তার অনূভুতি কি জানতে চাওয়া হলে সানি বলেন, ‘‘আমি খুবই নার্ভাস বোধ করছি! এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাকে এতা বড় একটা আয়োজনে ডাকা হয়েছে। আমি শুধু চাই আমি আমার সেরাটুকু যেন দিতে পারি।’’

ভারতীয় ফ্যাশন ডিজাইনার আর্চানা কোচ্ছারের পোশাক পড়ে নিউইয়র্ক-এর মঞ্চে হাঁটবেন সানি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুবই গর্বিত যে আর্চানার মতো একজন বড় মাপের শিল্পীর সাথে কাজ করতে যাচ্ছি। আমাকে তার সাথে কাজ করতে বলার জন্য আমি খুবেই আনন্দিত ও কৃতজ্ঞ তার কাছে।”

সানি ভক্তদের নতুন খবর হলো শিগগিরই নতুন একটি আইটেম গানে দেখা যাবে তাকে। আশির দশকের ‘কুরবান’ছবির জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’ এর রিমেকে তাকে শাহরুখ খানের বিপরীতে নাচতে দেখা যাবে তাকে। এ খবরে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছসিত সানি জানান, শুধু কিং খান নয় বরং বাকি দুই খান, সালমান ও আমিরের সাথেও সুযোগ পেলে কাজ করতে চান তিনি।

এতো কিছুর পরেও নিজেকে বলিউডে বেমানাম ভাবার কি কারন রয়েছে এ অভিনেত্রীর?

এবারেও সানির বিনীত উত্তর, ‘‘আমি মনে করি এখনো অনেক কিছু শেখার বাকি আছে আমার। আরো অনেক দূর যেতে হবে আমাকে। জীবনে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। তাই সব সময় প্রস্তুত থাকি আমি।’’