হ্যাকিংয়ের কবলে হৃত্বিকের ফেইসবুক অ্যাকাউন্ট
বলিউড তারকা শাহিদ কাপুর ও ইরফান খানের পর এবারে হ্যাকিংয়ের কবলে পড়লেন হৃত্বিক রোশান। হৃত্বিক রোশানের ফেইসবুক অ্যাকাউন্ট জব্দ করে তাতে লাইভ চালাতে দেখা গেছে সেই হ্যাকারকে! এমনকি হৃত্বিকের ছবিও পরিবর্তন করে নিজের ছবি দিয়ে রেখেছিলেন অজ্ঞাতনামা সেই তরুণ।
হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার বিকালে ফেইসবুক লাইভে হৃত্বিককে আসতে দেখে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন প্রিয় তারকার সাখে যোগাযোগ করার জন্য। লাইভ স্ট্রিমে প্রায় পাঁচ’শ জনকে লাইক ও কমেন্ট করতেও দেখা যায়। কিন্তু কিছুক্ষণ লাইভ চলার পরেই সবাই বুঝতে পারেন হৃত্বিক নয় বরং অন্য কেউ চালাচ্ছে এই লাইভ।
হ্যাকারের ছবিটি দেখে তাকে একজন অল্পবয়সী তরুণ বলেই মনে হবে। হ্যাকারের এ কাণ্ডে তাই বেশ বিস্মত হয়েছেন হৃত্বিক রোশান। ফেইসবুক স্ট্যাটাসে হ্যাকিং-এর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, “গতকাল (সোমবার) আমার ফেইসবুক অ্যাকাইন্টাটি একজন অপরিচিত হ্যাকারের খপ্পরে পড়েছে। আমি ঘটনাটি পরে জানতে পেরেছি।”
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অ্যাকাউন্ট ফিরে পেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নওয়া হয়েছে। এখন আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে।’’
এর আগে হৃত্তিকের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অনেক অশ্লীল মেসেজ পেয়েছেন বলে পুলিশকে অভিযোগ করেছিলেন কাঙ্গানা রানাউত। সে সময় তার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে দাবি করেছিলেন হৃত্বিক। পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।
