২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজয়কে হারাতে ঘুষের আশ্রয় কারানের?

অভিনেতা অজয় দেবগন অভিযোগ করেছেন, মুক্তির অপেক্ষায় থাকা তার সিনেমা ‘শিভায়ে’-এর নেতিবাচক প্রচারণার জন্য অর্থ ঢালছেন নির্মাতা কারান জোহার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

আসছে দিওয়ালিতে একসাথে মুক্তির অপেক্ষায় রয়েছে এই দুই তারকার দুই বিগ বাজেটের ছবি। আজয় দেবগনের ড্রিম প্রজেক্ট ‘শিভায়ে’ ও কারান জোহরের  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

ট্রেইলারে ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ঐশ্ব্যরিয়া, রানবির ও আনুশকা শর্মা অভিনীত  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। অন্যদিকে অজয় অভিনীত ‘শিভায়ে’ ছবিটিকেও মনে করা হচ্ছে দিওয়ালির আরেকটি বড় ছবি হিসেবেই।

অজয় বলছেন, ‘শিভায়ে’র ব্যাবসাকে ক্ষতিগ্রস্ত করতে এখন উঠে পড়ে লেগেছেন কারান।

সম্প্রতি ইউটিউবে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন আজয় দেবগন। ৩ মিনিট ১৯ সেকেন্ডের ওই অডিওতে রয়েছে ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রযোজক কুমার মাঙ্গাত ও চলচ্চিত্র সমালোচক কামাল রাশিদ খান (কেকেআর)-এর কথপোকথন। এতে শোনা যায়, ‘শিভায়ে’ ছবির নেতিবাচক প্রচারণা চালানোর জন্য কেকেআর-কে ২৫ লাখ রূপি ঘুষ দিতে চেয়েছেন প্রযোজক কুমার মাঙ্গাত।

অভিযোগটিকে মিথ্যা বলে দাবি করে অজয়ের বিরুদ্ধে পাল্টা টাকা সাধার অভিযোগ করেছেন কামাল।

এক টুইটবার্তায় তিনি বলেছেন, ‘‘আজয় দেবগন ও কুমার মাঙ্গাত দু’জনেই আমাকে তাদের ছবির প্রচারণার জন্য টাকা সেধেছেন। অজয় যে অডিও টেপটি ছেড়েছেন, তার বাকি অংশেই এটি আছে। কিন্তু আমি কারও কাছ থেকেই টাকা নেইনি। আমি টাকা নিয়ে কারো জন্য কিছু করি না।’’

কেকেআর-এর এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবী কেরেছেন অজয়। ক্ষুব্ধ হয়ে তাই ঘটনাটির যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এর আগে এক টুইটার বার্তায় ‘শিভায়ে’ ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন চলচ্চিত্র সমালোচক কেকেআর। আর তাতেই চটেছেন অজয়।

এক টুইটবার্তায় আজয় বলেন, ‘‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার বহুদিন হল। আমার বাবাও এই ইন্ডাস্ট্রিতে বহুদিন কাজ করেছেন। কিন্তু এটি এমন একটি ঘটনা যাতে মনে হচ্ছে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি৷

টুইট পোস্টটিতে ‘অ্যাই দিল হে মুশকিল’ ছবির পরিচালক কারান জোহরকে উদ্দেশ্য করে  আজয় আরো বলেন, “এ ঘটনার দায় কারানও এড়াতে পারে না। আমি কারানকে বলবো সে যেন একটু নজরে নেয় বিষয়টিকে।’’

অজয়ের বক্তব্যে বিস্মিত হয়েছেন কারান। তিনি বলেন, ‘‘অজয়ের মতো একজন নাম করা অভিনেতা কেন কেকেআর-এর মতো ধূর্ত লোকের কথা বিশ্বাস করছেন?  আজয় একজন রাষ্ট্রীয় পদক পাওয়া অভিনেতা আর কেকেআর একজন সামান্য ফেইসবুক সেরিব্রেটি। এদের মতো লোকেরা জনপ্রিয়তা পাওয়ার জন্য সবই করতে পারে। আমার বিরুদ্ধে এমন নোংরা অভিযোগ তোলার আগে আজয়ের ভেবে দেখা উচিৎ ছিলো এ কাজ আমার দ্বারা সম্ভব কিনা।’’