২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পর্দায় ফিরছে হ্যারি পটার?

মঞ্চে হ্যারি পটারের প্রত্যাবর্তন ঘটেছে আগেই। পটার সিরিজের নতুন বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ অবলম্বনে তৈরি সেই নাটক এরমধ্যে বেশ হৈচৈও ফেলে দিয়েছে। এবার সেই গল্প নিয়েই নাকি তৈরি হবে সিনেমা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 03:15 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

গোল চশমা পড়া ছেলেটি হুট করেই জানতে পারে সে একজন জাদুকর। জাদুবিদ্যার স্কুলে গিয়ে তার জীবনে ঘটে নানান কাহিনী। এরকমই এক গল্প নিয়ে ‘হ্যারি পটার’ বইটি লিখেছিলেন জে কে রাওলিং, পরবর্তীতে যা সিনেমাতে রূপান্তরিত করা হয়।

সিরিজের আটটি সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয় করেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ। এবারও শোনা যাচ্ছে এই চরিত্রে দেখা যাবে তাকেই! তবে র‌্যাডক্লিফ নিজে আবার এই ভূমিকায় ফিরতে চান কি না, সেটাই এখন বড় প্রশ্ন। 

বইটি নিয়ে সিনেমা বানাতে ইচ্ছুক ওয়ারনার ব্রাদার্স-এর একজন কর্মকর্তা নিউইয়র্ক ডেইলি নিউজকে জানান, “ আমরা এটা নিয়ে গোপনে কাজ করছি। চিত্রনাট্য তৈরি হলেই হ্যারির কথা ভাবা হবে এবং র‍্যাডক্লিফই সবার প্রথম পছন্দ। যদিও তিনি বলেছেন এই চরিত্রে আর কাজ করবেননা। তিনি প্রায় এক যুগ আগে কাজটি শুরু করেছিলেন। কিন্তু এখন যেহেতু তিনি অন্য সিনেমার মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছে তাই এখানে তার ফেরত আসার কোনও কারন নেই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।” 

র‍্যাডক্লিফ এরই মাঝে ‘দ্যা ব্ল্যাক ওম্যান’ , ‘নাও ইউ সি মি-২’ তে অভিনয় করেছেন। হ্যরি পটারের পরিচয়ের বাইরে এসে বেশ সফলও হয়েছেন অভিনয়ের ক্যারিয়ারে।

এছাড়া এমা ওয়াটসন, রূপার্ট গ্রিনকেও দেখা যেতে পারে হারমাইয়োনি এবং রন চরিত্রে।