২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ইতিহাসের প্রথম ‘সমকামী’ সুপারহিরো

ডিসি কমিকস-এর একটি চরিত্র অবলম্বনে ‘ফ্রিডম ফাইটার্সঃ দ্য রে’ নামের নতুন এক অ্যানিমেটেড সিরিজের মাধ্যমে দেখা মিলবে ছোটপর্দার ইতিহাসের প্রথম ‘সমকামী’ সুপারহিরোর। বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স-এর সহায়তায় ডিজিটাল স্টুডিও ব্লু রিবন কন্টেন্ট নির্মাণ করছে সিরিজটি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 06:59 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

‘ফ্রিডম ফাইটার্সঃ দ্য রে’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘সমকামী’ রেইমন্ড রে টেরিল, যে পেশায় একজন সাংবাদিক। ঘটনাক্রমে সে খোঁজ পায় একদল বিজ্ঞানীর যারা কিনা সরকারের অর্থায়নে নির্মাণ করছে মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলার মতো ভয়াবহ এক অস্ত্রের। জনসম্মুখে এই খবর নিয়ে আসার আগেই গোপন এই প্রজেক্টের প্রধান রে’কে আক্রান্ত করে ‘জেনিটিক লাইট বম্ব’ দিয়ে।

কিন্তু ভয়ঙ্কর এই বোমার হাত থেকে ঘটনাক্রমে বেঁচে যায় রে। সেইসঙ্গে তার ভেতরে জন্ম নেয় আলোকে নিয়ণ্ত্রণ করতে পারার অতিমানবীয় শক্তির। এই শক্তি দিয়ে ‘রে’ রক্ষা করতে পারে পুরো মানবসভ্যতাকে।

নিজেকে ‘দ্য রে’ হিসেবে পরিচয় দেওয়া এই সুপারহিরোকে নিজেদের দলে ভেড়ায় ‘ফ্রিডম ফাইটার্স’ নামের এক নীতিবান যোদ্ধার দল। শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে তার দূর্দান্ত মিশন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে যাচ্ছে ‘ফ্রিডম ফাইটার্সঃ দ্য রে’। সেইসঙ্গে কমিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের।