২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রজেক্ট রানওয়ে’তে প্রিয়াঙ্কা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান ‘প্রজেক্ট রানওয়ে’র পরবর্তী পর্বে ‘তারকা বিচারক’ হিসেবে দেখা যাবে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরাকে। ফ্যাশন বিষয়ক জনপ্রিয় এই টিভি অনুষ্ঠানে বিচারক হিসেবে আরও থাকবেন সুপারমডেল হেইডি ক্লাম ও নিনা গার্সিয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

নতুন এই খবরটি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করার মাধ্যমে সবাইকে জানান প্রিয়াঙ্কা। ছবিতে তাকে দেখা গেছে হেইডি ক্লাম, নিনা গার্সিয়া, জ্যাক পোসেন, জর্জিনা চ্যাপম্যান-এর সঙ্গে নমস্কার দেওয়ার ভঙ্গীতে দাঁড়িয়ে খাকতে।

ইন্ডিয়ান এ্ক্সপ্রেস বলছে, এই মুহূর্তে আমেরিকার এবিসি টিভির আরেক জনপ্রিয় অনুষ্ঠান ‘কোয়ান্টিকো’র শুটিং-এর কাজে ব্যস্ত আছেন প্রিয়াঙ্কা। এছাড়াও খুব শিগগিরই তাকে দেখা যাবে আমেরিকান টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর পর্দায়। সব মিলিয়ে মার্কিন মুলুকে বেশ ব্যস্ত সমেই পার করছেন পিগি চপস। আর এ সবের জন্য নাকি ছয় ছযটি হলিউডি ছবির প্রস্তাবও নাকচ করে দিয়েছেন ‘মেরি কম’খ্যাত এ তারকা!

প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে বলেন, “আমি তাই করি যা করতে আমার ভালো লাগে। ছয়টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাই আমার কোনো আক্ষেপ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে হলিউড ও বলিউডে বছরে একটি করে ছবিতে অভিনয় করব। যেহেতেু সবার আগে আমি একজন শিল্পী তাই এখন থেকে সৃজনশীল কাজের দিকেই নজর দেব।”