২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটি পেরির সঙ্গে নগ্ন হয়ে সৈকতে ব্লুম

ইতালির সারডিয়ানা সমুদ্রসৈকতে নগ্ন অবস্থায় ক্যামেরাবন্দি হলেন ‌‌'পাইরেটস অব দ্য ক্যারিবিয়াস' খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুম। সে সময় তার সঙ্গে ছিলেন প্রেমিকা কেটি পেরি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 07:29 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

আইএএনএস-এর বরাতে জানা যায়, ক্যামেরাবন্দি ছবিগুলোতে ব্লুম-পেরি জুটিকে একসঙ্গে সমুদ্রস্নান করতে দেখা যায়। এ সময় গভীর সমুদ্রে ঝাঁপ দেয়ার আগে পরনের কাপড় খুলে ফেলতে দেখা গেছে ব্লুমকে। এরপর এই জুটিকে এক সাথে প্যাডেল-বোটে করে ঘুরে বেড়াতেও দেখা গেছে।

ছবিতে আরও দেখা যায়, প্রেমিকা পেরিকে সানস্ক্রিন লোশন মাখিয়ে দিচ্ছেন ‌‌‌‘লর্ডস অফ দ্য রিংস’ খ্যাত এই তারকা। এ সময় এ জুটির আরও কিছু অন্তরঙ্গ ছবি তুলতে সক্ষম হযেছে পাপারাজ্জিরা। ঘটনার সময় সমুদ্র তীরে আরও অনেকেই উপস্থিত ছিল। বলা যায়, প্রকাশ্য দিবালোকে এমন একটি ঘটনার জন্ম দিলেন হলিউডের এ জনপ্রিয় তারকা!

নগ্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অবশ্য বেশ ক্ষুব্ধ হয়েছেন এ জুটি- জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। তবে এ ব্যাপারে গণমাধ্যমে এখনো মুখ খোলেননি দু'জনের কেউই।  

এ ঘটনার একদিন পর নগ্ন দেহে ক্যামেরাবন্দি হয়েছেন আরেক তারকা জাস্টিন বিবারও। হাওয়াই সমুদ্র-তীরে কথিত বান্ধবী অস্ট্রেলিয়ান সুপার মডেল সাহারা রে সহ ক্যামায় ধরা পরেছেন তিনি। এ সময় ট্যাটু আকা শরীরে ‌‘বিচ-সুন্দরী'দের সাথে আনন্দময় সময় কাটাতে দেখা গেছে বিবারকে।