২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দি সিরিয়াল জয় করলো যে ‘হিজরা’ চরিত্র

সম্প্রতি ভারতের মূলধারার জনপ্রিয় একটি টিভি সিরিয়ালে প্রধান চরিত্রকে তৃতীয় লিঙ্গের একজন হিসেবে দেখানো হয়েছে। মূল চরিত্রে হিজরা বা ট্রান্সজেন্ডার হিসেবে কাউকে উপস্থাপনের ঘটনা ভারতের টিভি ইতিহাসে এই প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক, আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 03:50 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

‘কালারস টিভি’তে প্রচারিত ‘শাক্তি... আসতিতভা কি এহসাস হ্যায়’ নামের এই টিভি সিরিজের প্রধান চরিত্রে ‘সৌম্য’ নামের এই হিজরা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুবিনা ডিলায়েক। এর আগে ‘ছোটি বাহু’, ‘সাস বিনা সাসুরাল’, ‘দেভোঁ কি দেভ..মাহাদেভ’ ইত্যাদি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও, এবারই প্রথম এমন ব্যাতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেল তাকে।

আইএএনএস-কে দেয়া এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, “এরকম একটি চরিত্রে অভিনয় করা আমার জন্য সত্যিই চ্যালেঞ্জিং। এটি পরিচালকের খুব সাহসী ও প্রশংসনীয় একটি সিদ্ধান্ত। আমাকে যখন প্রথম এ চরিত্রটির কথা বলা হয়, তখনই আমার কাছে গতানুগতিকরা বাইরের এই চরিত্রটি খুব ভালো লেগেছিল। একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যা আমাকে দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে।”

রুবিনা আরও বলেন, “আমি মনে করি সমাজে এলজিবিটি-দের নিয়ে যে সব প্রচলিত ধারণা আছে, তা পরিবর্তনের সময় এসেছে। যদিও এ পরিবর্তনটা এক দিনেই হয়ে যাবে তা নয়, তবে সে জন্য আমাদেরই উদ্যোগ নিয়ে হবে। তাই এ ধরণের চরিত্রে অভিনয় করাকে আমি আমার সামাজিক দ্বায়িত্ব বলেই মনে করি।”

ভারতীয় সমাজে এ রকম একটি স্পর্শকাতর বিষয় টিভিতে উপস্থাপন মোটেও সহজ ব্যাপার নয়। তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন পরিচালক রাসমি শর্মা। এ ছাড়া সিরিয়ালের মাধ্যমে হিজরা সম্প্রদায়ের পরিচয় সংকটের বিষয়টিকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান রুবিনা। তার মতে, এ চরিত্রটির মাধ্যম্যে একটি সামাজিক সংস্কারকে ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয়েছে। হিজরারা যে আমাদের মতেই মানুষ। তাদের কথা্ও যে আমাদের জানার প্রয়োজন আছে সেটাই পরিচালকে এখানে সৌম্য চরিত্রটির মধ্যে দিয়ে বলতে চেয়েছে। 

এ সিরিজে রুবিনা ও তার স্বামীর (হারমান) চরিত্রে অভিনয় করা ভিভিয়ান ডিসেনার পর্দা-রসায়নও বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে রুবিনা বলেন, “ভিভিয়ান এ মূহুর্তে ভারতীয় টিভি ইন্ড্রাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। আমরা দু’জনই দু’জনের কাজকে সম্মানের চোখে দেখি। তাই আমরা একটি শক্তিশালী পর্দা-রসায়ন দর্শককে উপহার দিয়ে পারছি।”

প্রায় এক মাস ধরে চলে আসা এ টিভি সিরিজের প্রধান চরিত্রটি হঠাৎ করেই হিজরা হিসেবে আত্মপ্রকাশ করায় বিস্মিত হয়েছেন অনেকই। এ নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হিজরা চরিত্রের জন্য সত্যিকারের তৃতীয় লিঙ্গের কাউকে না নিয়ে কেনো একজন নারীকে নেয়া হলো তা নিয়ে কথা উঠেছে। আবার কারও কারও মতে ‘সৌম্য’ চরিত্রে রুবিনার নারী-সুলভ দেহ-কাঠামোর সাথে হিজরাদের শারিরীক গঠনের খুব একটা মিল নেই।

এছাড়া হিজরা হওয়া সত্ত্বেও সৌম্যের একজন পুরুষের সাথে বিয়ে হ্ওয়া এবং তাদের চমৎকার পর্দা-রসায়ন অনেকের কাছে বেমানান ও যুক্তিহীন বলে মনে হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে পরিচালকের সাহসি ভূমিকার প্রশংসাই করেছেন বেশির ভাগ দর্শক। আর সৌম্য’র পরিণতি কি হলো তা জানতে হলে দর্শককে তো অপেক্ষা করতেই হবে ‘শাক্তি... আসতিভা কি এহসাস হ্যায়’-এর আগামী পর্বগুলোর জন্য!