নায়ক থেকে গায়ক শুভ
রূপালি পর্দায় নায়ক হিসেবে আবির্ভাবের আগে অনেকদিন ধরেই রেডিও জকি হিসেবে শ্রোতা মাতিয়েছেন আরিফিন শুভ। সেসময় দুয়েকবার নিজ কণ্ঠে গান শুনিয়ে তাকও লাগিয়েছেন বৈকি। এবার শুভ সত্যি সত্যিই গান গাইবেন; নিজের অভিনীত সিনেমা ‘নিয়তি’র গান ‘অনেক সাধনার পরে’ গানটিকে এবার নিজের কণ্ঠে তুলে নেবেন তিনি।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘নিয়তি’। ইতিমধ্যেই সিনেমাটিকে ঘিরে ঢাকাই সিনেমা প্রেমীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। কারন সিনেমাতে শুভর সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় করেছেন ‘অঙ্গার’ খ্যাত নায়িকা জলি।
‘নিয়তি’র জন্য শাবনূর ও রিযাজ অভিনীত ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার এই জনপ্রিয় গানটি নতুন করে তৈরি করা হয়েছিল আগেই। খালিদ হাসান মিলু এবং কণকচাঁপার গাওয়া এই গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন এই সময়ের শিল্পী ইমরান এবং ন্যান্সি। এবার শুভ নিজেও গাইবেন গানটি।
হিন্দি সিনেমায় বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় গানগুলো নায়ক কিংবা নায়িকাকে দিয়ে গাওয়ানোর চল শুরু হয়েছে। চলতি বছরেরই ব্যবসাসফল সিনেমা ‘সুলতান’-এর জনপ্রিয় গান ‘জাগ ঘুমেয়া’ যেমন সালমান খান ও আনুশকা শর্মা গেয়েছেন নিজেদের মতো করে। তার গাওয়া ‘জাগ ঘুমেয়া’ মূল গানটির চেয়েও শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে বেশি।
ঢাকাই সিনেমায় হয়তো ‘অনেক সাধনার পরে’ দিয়ে সেই চলই শুরু করবেন শুভ।
দ্বৈত কন্ঠের গানটিতে গায়ক হিসেবে শুভ থাকলেও সিনেমার প্রচরণার অংশ হিসেবে নারী কন্ঠশিল্পী র্নিবাচনের জন্য ‘শুভর সাথে গাও, নিয়তি বদলাও’(সিং উইথ শুভ), শিরোনামে এক প্রতিযোগিতার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
‘অনেক সাধনার পরে’ গানটিতে আরিফিন শুভর সঙ্গে শুভর নারী ভক্তদের কন্ঠ দেওয়ার সকল নিয়ম ইতমধ্যে নিজেদের অফিসিয়াল পেইজে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। নিয়ম অনুযায়ী প্রথমত, ‘অনেক সাধনার পরে’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভিডিও করে প্রতিযোগীর নিজের ফেইসবুক প্রোফাইলে আপলোড করতে হবে। তারপর প্রতিযোগীকে নিজের প্রোফাইলে আপলোডকৃত ভিডিও লিঙ্কটি এই ভিডিওর কমেন্ট সেকশনে পোস্ট এবং জাজ এর পেইজে ইনবক্স করতে হবে। ভিডিওটির বর্ণনায় অবশ্যই জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেইজ ট্যাগ এবং #SingWithShuvoo #Niyoti উল্লেখ করতে হবে।
এই প্রতিযোগীতায় গান পাঠানোর শেষ সময় ৬ আগস্ট রাত বারোটা। ৭ই আগস্ট রাতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নিয়তি'র নায়ক শুভর সাথে বিজয়ীর গাওয়া দ্বৈত গানটি জাজ এর ফেইসবুক পেইজে আপলোড করা হবে। এছাড়াও আরিফিন শুভের সঙ্গে গানটিতে কন্ঠ দেয়া সৌভাগ্যবতী পাবেন ‘নিয়তি’ সিনেমার কলাকুশলীদের সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমাটি কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে। সেখানে সিনেমাটি যথেষ্ট প্রশংশিত হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে: https://www.facebook.com/jaazmultimediafilm/videos/626388407511293/
ছবি: আরিফিন শুভের ফেইসবুক অ্যাকাউন্ট।
