পরীমণির নায়ক ওম!
নির্মাতা সৈকত নাসিরের নির্মিতব্য নতুন সিনেমা ‘পাষাণ’য়ে আলোচিত নায়িকা পরীমণির সঙ্গে জুঁটি বাঁধছেন টালিউডের নায়ক ওম। এ ব্যাপারে গ্লিটজকে নিশ্চিত করেছেন র্নিমাতা সৈকত নাসির নিজেই।
গ্লিটজকে তিনি বলেন, “সিনেমাতে প্রাথমিকভাবে ‘সুমিত’ র্নিধারিত থাকলেও পরে সিনেমার গল্পে কিছুটা পরিবর্তন আসার কারণে আমরা ওমকে র্নিবাচন করেছি। ফলে, সিনেমায় পরীমণির বিপরীতে ওম অভিনয় করছেন।”
কিন্তু ঢালিউডের জনপ্রিয় নায়করা থাকার পরও টালিউডের নায়ক র্নিবাচন কেনো?
এমন প্রশ্নের উত্তরে গ্লিটজকে সৈকত নাসির বলেন, “আমার গল্পের চরিত্রের জন্য যিনি উপযুক্ত আমি তো তাকেই র্নিবাচন করব। এখানে আবেগের কিছু নেই। আমি ‘হিরো ৪২০’ সিনেমায় ওমের সঙ্গে কাজ করেছি। সে খুবই ভালো অভিনেতা। আমার গল্পে ওম তার চরিত্রটি খুবই ভালোভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। সিনেমার গল্পের চরিত্রের জন্য ওম যথার্থ।”
তিনি আরও বলেন, “তবে আমি ওমকে ছাড়াও আমাদের দেশের বেশ কয়েকজন জনপ্রিয় নায়কদের সঙ্গেও কথা বলেছিলাম যাদের অনেকেই এই চরিত্রের জন্য যোগ্য। কিন্তু আমি এই মাসেই সিনেমার শুটিংয়ে যাব। ফলে যাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের সঙ্গে আমার শিডিউল কিছুতেই মেলানো যাচ্ছিল না। ফলে সব কিছু মিলিয়েই আমি ওমকে র্নিবাচন করেছি।”
ঢাকাই সিনেমায় ওম অবশ্য নতুন কোনো মুখ নন। এর আগে মাহিয়া মাহির সঙ্গে ‘অগ্নি-২’ ও নুসরাত ফারিয়া মাজহারের সঙ্গে ‘হিরো ৪২০’ সিনেমায় জুঁটি বেধে অভিনয় করেছেন ওম। ফলে টালিগঞ্জের নায়ক হলেও ঢাকাই সিনেমার দর্শকদের কাছে এরইমধ্যে নিজের একটা পরিচিতি অর্জন করেছেন তিনি।
সেক্ষেত্রে নায়িকা নির্বাচনের ক্ষেত্রে ওমের আগের দুই বাংলাদেশি সহকর্মীর বদলে পরীমণিকে কেনো র্নিবাচন? গ্লিটজের এই প্রশ্নে র্নিমাতা সৈকত নাসিরের সাফ জবাব, “আমি কখনও গল্পের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অভিনয় শিল্পীদেরকে নির্বাচন করি না। গল্পের প্রয়োজনে যাকে যে চরিত্রে প্রয়োজন ছিল আমি তাকে সেই চরিত্রের জন্যই নির্বাচন করেছি। গল্পের চরিত্রের প্রয়োজনেই পরীমণিকে নির্বাচন করা হয়েছে।”
রোমান্টিক-অ্যাকশন ঘরনার সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন র্নিমাতা নিজেই। সংলাপ লিখেছেন দেলওয়ার হোসেন দিল। তবে ‘পাষাণ’ সিনেমার গল্প পুরোদস্তুর মৌলিক, এমনটাই দাবী র্নিমাতার। সিনেমায় পরীমণি ও ওমের পাশাপাশি অভিনয় করেছেন ঢালিউডের চার খলনায়ক মিশা সওদাগর, সাদেক বাচ্চু, মিজু আহমেদ ও শিমুল খান প্রমুখ।
‘পাষাণ’ সিনেমার দৃশ্য-ধারণের জন্য র্নিমাতা ঢাকা, সিলেট ও খুলনার বিভিন্ন লোকেশনকে র্নিবাচন করেছেন। সব কিছু ঠিকঠাক মতো চললে অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই সিলেটে শুরু হবে সিনেমার প্রথম পর্বের দৃশ্য-ধারণের কাজ।
২০১৭ সালে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে ১৭ ফ্রেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে গ্লিটজকে জানালেন সৈকত। ‘ভিজ্যুয়ালাইজার’ প্রযোজিত সিনেমাটির সার্বিক সহযোগিতায় থাকছে জাজ মাল্টিমিডিয়া।
