২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ত’ টিজারে এ কোন পরীমণি?

একদিকে অজানা আশঙ্কায় ভীত সন্ত্রস্ত এক তরুণী, পরের মুহুর্তেই অস্ত্রহাতে সেই তরুণী মুখোমুখি খুনে সব খলনায়কদের! আবার খোলামেলা পোশাকে আবেদনময়ী নাচেও সে কম যায়না। কথা হচ্ছে, ‘রক্ত’ সিনেমার প্রধান চরিত্র সানিয়ার। পুরোপুরি নতুন এক লুকে হাজির হয়ে সবাইকে এবার তাক লাগিয়ে দিলেন চরিত্রটির অভিনেত্রী পরিমনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 06:08 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

ঈদ-উল-আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রক্ত’ সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে সোমবার রাতে। এরমধ্যেই সেটি দেখা হয়ে গেছে ৮০ হাজারেরও বেশিবার। ১ মিনিট ১৭ সেকেন্ড-এর টিজারে ধুন্ধুমার অ্যাকশনের আভাস দিলেন পরীমণি; শাকিব খান-বুবলির ‘বসগিরি’র বিপরীতে পরীমনি যে কোমর বেঁধেই মাঠে নামছেন- তা বোঝা গেল ভালভাবেই।

কাল ট্যাঙ্ক টপ, মিলিটারি ট্রাউজার্স এবং উঁচু করে বাঁধা বেনীতে পরীমণিকে যেন চেনাই যাচ্ছে না। আগের সিনেমাগুলোর ‘মিষ্টি মেয়ে’ চেহারা ঝেড়ে ফেলে তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক বেশে। একমনকী একটি দৃশ্যে দুই হাতে দুই রিভলবার থেকে গুলি ছুঁড়তে থাকা সানিয়ার সঙ্গে পরীমণির চেয়ে যেন অ্যাঞ্জেলিনা জোলির লারা ক্রফ্টেরই মিল বেশী!    

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি, প্রথমবারের মতো অ্যাকশন অবতারে অভিনয় এবং সর্বোপরী নতুন এক লুকে দর্শকদের সামনে হাজির হওয়া- সবমিলিয়েই ‘রক্ত’ সিনেমায় পরীমনি’র অন্তর্ভুক্তি আলোচনায় এসেছে আগেই। এবার টিজানে পরীর এমন মুর্তি নিঃসন্দেহেই উত্তেজনার পারদ চড়িয়ে দিল আরও।

‘রক্ত’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এখানে পরীর নায়ক নবাগত রিক্ত রোশান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলোর পরিচালনা করছেন থাইল্যান্ডের জাইক্যা এবং চেন্নাইয়ের রাজেশ। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।