২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান

‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামাল স্মরণে ‘সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান’ করেছে ছায়ানট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 12:38 AM

Updated : 12 Apr 2022, 02:33 AM

শুক্রবার সন্ধ্যা ৭টায় ছায়ানটে এস্রাজশিল্পী অসিত বিশ্বাসের ‘মেঘমল্লার’ রাগালাপে শুরু হয় বর্ষার এই অনুষ্ঠান।

তারপর শিল্পী বর্ষাকথন পর্বে ছায়ানটের বর্ষাবরণের নানা ইতিহাস ও ছায়ানট প্রতিষ্ঠালগ্নে কবি সুফিয়া কামালের নানা উদ্যোগের কথা শোনান। শোনালেন স্বাধীনতালগ্নে ও স্বাধীনতাপরবর্তী সময়ে কবি সুফিয়া কামালের সাংস্কৃতিক আন্দোলনের কথা।

শত প্রতিকূলতার মধ্যে দিয়েও দৃঢ়চেতা এই নারী কিভাবে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করেছিলেন সে কথাও শোনালেন অসিত বিশ্বাস।

পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তৃষ্ণার শান্তি, সুন্দর কান্তি’ গানে সম্মেলক নৃত্য-গীতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ঝুমুর আহমেদ, মোস্তাফিজুর রহমান তূর্য, সুতপা সাহা।

‘তৃষ্ণার শান্তি, সুন্দর কান্তি’ শীর্ষক রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য নিয়ে আসেন ছায়ানটের একঝাঁক নবীন নৃত্যশিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করেন মা-মেয়ে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ। 

সম্মেলক নজরুলসংগীত রিমঝিম্ রিমঝিম্ন ঝিম্ে পরিবেশনের পর একক সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, বিজন চন্দ্র মিস্ত্রী ও মাহমুদুল হাসান।

অতুলপ্রসাদ সেনের গান পরিবেশন করেন এটিএম জাহাঙ্গীর, কাঞ্চন মোস্তফা, প্রিয়াংকা গোপ। দ্বিজেন্দ্রলাল রায়ের গান শোনান আব্দুস সাত্তার পিনু।

নজরুলসংগীত ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা।

গান-নাচের পাশাপাশি ছিল আবৃত্তি পরিবেশনাও। কাজী মদিনা, জয়ন্ত রায়ের পরিবেশনার পর জাতীয় সংগীত পরিবেশনায় সমাপ্ত হয় ছায়ানটের বর্ষার অনুষ্ঠান।