২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক (পর্ব-৩)

ঈদকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারী চ্যানেলগুলো আয়োজন করেছে ৭ দিনের বিশেষ অনুষ্ঠানমালার। এর মধ্যে অনেকগুলো চ্যানেলেই মূল আকর্ষণ হিসেবে থাকবে ঈদ উপলক্ষে তৈরি বিশেষ নাটক ও টেলিফিল্ম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 12:22 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

এনটিভি

এনটিভিতে এবারের ঈদের সাতদিন জুড়ে তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈচিত্রর্পূণ নাটক, বিশেষ ধারাবাহিক এবং টেলিফিল্ম দিয়ে।

ঈদের আগের দিন এনটিভিতে রাত ১১ টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তারা খান ২’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, ফারুক হোসেন প্রমুখ।

ঈদের দিন দুপরের আয়োজনে ২টা ৩৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সেলফি’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন ইমন, সুমাইয়া শিমু, তানভীর, ইশানা, ডা: এজাজ প্রমুখ।

Image
ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ষড়ঋতু’ দেখানো হবে এনটিভিতে।

ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ষড়ঋতু’ দেখানো হবে এনটিভিতে।

ঈদের সাতদিন জুড়েই এনটিভির সন্ধ্যার আয়োজনে থাকছে এজাজ মুন্না’র রচনা ও পরিচালনায় ৭ পর্বের ধারবাহিক নাটক ‘আমি তুমি তুমি আমি’। প্রচারিত হবে ঈদের সাতদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। অভিনয়ে আছেন সাজু খাদেম, শ্যামল, কুসুম শিকদার, উর্মিলা, আব্দুল কাদের, মনিরা মিঠু, হৃদি হক প্রমুখ।

ঈদের সাতদিন জুড়েই এনটিভির পর্দায় থাকছে জনপ্রিয় র্নিমাতা মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ৭ পর্বের ধারবাহিক নাটক ‘লাভ এন্ড কোং’। প্রচারিত হবে ঈদেও সাতদিন রাত ৭টা ১০ মিনিটে। অভিনয়ে আছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

এছাড়াও ঈদের সাতদিনে প্রতিদিন দেখানো হবে তরুণ নির্মাতাদের বিশেষ টেলিফিল্ম। ঈদেও দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘রূপালী দিনের গল্প’। বিপাশা হায়াতের রচনা ও আরিফ খানের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন আফজাল হোসনে, সূর্বণা মুস্তাফা, বিপাশা, তৌকির, শর্মীমালা প্রমূখ। ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘কাগজের ভুল’। সৈয়দ জিয়াউদ্দীনের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় টেলিফিল্মে অভিনয় মাহফুজ আহমেদ, রিচি, শার্লিন, রবিন, কুমকুম হাসান, জয়শ্রী, সাবিহা প্রমুখ।

Image
ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘লাভ অ্যান্ড কো’ দেখানো হবে এনটিভিতে।

ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘লাভ অ্যান্ড কো’ দেখানো হবে এনটিভিতে।

ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘ব্রেক ছাড়া গাড়ি’। আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় তারিক আনাম খান, কায়েস চৌধুরী, তানজিকা আমিন, শ্যামল মাওলা, বুড়ি আলী, মিশু সাব্বির প্রমূখ। ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘হোয়াট ইজ ইয়োর ফাদারস নেম?’। শাহ্ মোহাম্মদ নাঈমূল করিমের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন জাহিদ হাসান, তাহসিন, রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম আজিজ, আব্দুল্লাহ রানা, প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘রোমান্টিক সিনড্রোম’।গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, তানজিন তিশা, সাঈদ বাবু, ইলোরা গহর প্রমূখ। ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘অনুভবে অনুভূতি’। অয়ন চৌধুরীর রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাজিরা মৌ, অপর্ণা, ইমন, স্পর্শিয়া, তানভীর প্রমুখ।

এছাড়াও ঈদের সাতদিনে প্রতিদিন থাকছে জনপ্রিয় র্নিমাতাদের র্নিমিত ঈদের বিশেষ নাটক। ঈদেও দিন রাত ৮টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘বাজারে প্রেমের দর’। গিয়াস উদ্দীন সেলিমের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, অপূর্ব, সাবিনা রিমা, সানজিদা তন্বী প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘এখন আর রূপকথা হয়না’। মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীনের রচনায় ও শিহাব শাহীনের পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন তাহসান, মম, মারজুক রাসেল, মনিরা মিঠু প্রমূখ। ঈদেও তৃতীয় দিন রাত ৮টা ০৫ মিনিটে প্রচারিত হবে ‘খুঁটিনাটি খুনসুটি’।আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন পার্থ বড়ুয়া, অপি করিম, আর জে অপু, সুমন পাটওয়ারী প্রমুখ।

ঈদের চতুর্থ রাত ৮টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘‘ক’ তে কাজী, ‘খ’ তে খেলা’। তানিম রহমান অংশুর রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন তাহসান, উর্মিলা, মাসুম বাশার, আশরাফুল আশীষ, শিখা মৌ প্রমূখ। ঈদেও পঞ্চম দিন রাত ৮টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘পবিত্র প্রেম’ । জাকারিয়া সৌখিনের রচনা ও ইমন, তিশা, শর্মিলী আহমেদ, আনন্দ খালিদ, কচি খন্দকার প্রমুখ।

Image
ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘খুটিনাটি খুনসুঁটি’ দেখানো হবে এনটিভিতে।

ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘খুটিনাটি খুনসুঁটি’ দেখানো হবে এনটিভিতে।

ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘তিন অধ্যায়’। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন সূবর্ণা মুস্তাফা, তৌকির আহমেদ, সানজিদা প্রীতি, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমূখ। ঈদের সপ্তম দিন রাত ৮টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ‘শেষ আড্ডা’। অমিতাভ রেজার রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন ইন্তেখাব দিনার, সাজু খাদেম, হিল্লোল, নেভিল, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।

ঈদের সাতদিনে থাকছে র্নিমাতা অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ৭ পর্বের ধারবাহিক নাটক ‘অশ্বডিম্ব’। প্রচারিত হবে ঈদেও সাতদিন রাত ৯টা ৫০মিনিটে। অভিনয়ে আছেন আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, চঞ্চল, ভাবনা, রুনা খান, মৌসুমী হামিদ প্রমূখ। এছাড়াও ঈদেও সাতদিনে এনটিভির দশর্কদের জন্য থাকছে মারুফ রেহমানের রচনায় ও মাহফুজ আহমেদের পরিচালনায় ধারবাহিক নাটক ‘বাপের বেটা’। প্রচারিত হবে ঈদেও সাতদিন রাত ১১টায়। অভিনয়ে  মোশাররফ করিম, রিচি সোলায়মান, মিথিলা, আ খ ম হাসান, ইভানা প্রমুখ।

এছাড়াও ঈদের সাতদিনের আয়োজনে প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে থাকছে তরুন র্নিমাতাদের নাটক। ঈদের দিন প্রচারিত হবে সাক্ষাৎকার । পান্থ শাহরিয়ারের রচনায় ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন আনিসুর রহমান মিলন, মৌ, ইন্তেখাব দিনার, মনির, মিজান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘মাধবীলতা, গ্রহ আর না’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন তারিক আনাম খান, অপি করিম, সামির, ইরিশ আহমেদ প্রমূখ। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘ভাঙা-চোরা’। জহির রায়হানের রচনায় ও আশুতোষ সুজনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন রিয়াজ, তারিন, নোভা, আল ফিদা একরাম তোজো প্রমূখ। ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘অনিন্দিতা এবং আমি’। শামীমা শাম্মীর রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন পূর্ণিমা, সাদিয়া জাহান প্রভা, শ্যামল মাওলা প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘ষড়ঋতু’।শিবু কুমার শীলের রচনায় ও ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন আফজাল হোসেন, মেহজাবিন, ফেরদৌসী লিনা, আর আই রবিন, রাজিব রাজ প্রমূখ। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘কানামাছি’।হিমেল আশরাফের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন শবনম ফারিয়া, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব প্রমূখ। ঈদের সপ্তম দিন প্রচারিত হবে ‘ফিনিক্স ফ্লাই’।হাবিব জাকারিয়া উল্লাসের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় নাটকে অভিনয়ে করেছেন হিল্লোল, মোনালিসা, সজল, তাসনুভা তিশা, রবিন প্রমুখ।

মাছরাঙ্গা টেলিভিশন

এক বিরতির ও বিশেষ টেলিফিল্ম, তিনটি ধারাবাহিক নাটক ও ছয়টি বিশেষ নাটককে মূল আকর্ষণ রেখে এবারের ঈদের অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙ্গা টেলিভিশন।

Image
ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ঘাড়ত্যাড়া মজনু’ দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।

ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ঘাড়ত্যাড়া মজনু’ দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।

ঈদের ছয়দিনেই সকাল ৯ টা ১৫ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় র্নিমাতাদের বিরতির টেলিফিল্ম। ঈদের দিন প্রচারিত হবে ‘চান্স মাস্টার’। সাইফ আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন টেলিফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুনা খান, রাশেদ অপু প্রমূখ। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘দূর নক্ষত্রের কাছে’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ, রিচি, নাজিরা মৌ প্রমুখ।

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘ঢেউ’। মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, মারজুক রাসেল প্রমূখ। ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘স্টোরি অব থাউজেন্ড ডে’স’। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন তাহসান, তিশা প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘মন পুতুলের গল্প’। রুমান রুনির পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন সজল,মেহজাবিন প্রমূখ। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘জয় হে মানুষ’। হিমেল আশরাফের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন তারিক আনাম খান, তিশা, প্রাণ রায় প্রমুখ।

এক বিরতির টেলিফিল্মগুলো ছাড়াও ঈদের ছয়দিনেই দুপুর ২ টা ৪০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় র্নিমাতাদের বিশেষ টেলিফিল্ম। ঈদের দিন প্রচারিত হবে ‘হাইওয়ে’। মেহেদি হাসান জনির রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন নোবেল ও মৌ । ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘ভালোবাসা দুজনার’। আকাশ রঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন ইমন, শায়লা সাবি ও পিয়া বিপাশা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘১০০ আউট অব ১০০’। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন নিশো, অপর্ণা ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘তুমিময়’। রুম্মান রশীদ খানের রচনা ও নুজহাত আলভী পিয়ালের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন সজল, মম, কল্যাণ প্রমুখ।

Image
ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ব্রেকআপ থিওরি’ দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।

ঈদ উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ব্রেকআপ থিওরি’ দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।

ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘হোমো এলিয়েন্স’। যায়নুদ্দিন সামির রচনা ও রাসেল আহমেদের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শশী প্রমূখ। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘ভালোবাসার অগ্নিপথ’। মশিউর আলমের রচনা ও রুশো রাকিবের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন অর্পূব, মম, শম্পা রেজা প্রমুখ।

মাছরাঙ্গার এবারের ঈদ আয়োজনে থাকছে তিনটি ছয় পর্বের ধারাবাহিক নাটক। ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পযর্ন্ত প্রতিদিন সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘ঘাড়ত্যাড়া মজনু’। লিটু সাখাওয়াতের রচনা ও রুমান রুনি পরিচালনায় ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান, তানজিন তিশা, মিলন ভট্ট প্রমুখ।

ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পযর্ন্ত প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হার্ট বিট’। ইমরাউল রাফাতের রচনা এবং ইমরাউল রাফাত ও খায়রুল পাপনের পরিচালনায় ধারাবাহিক নাটকে অভিনয় করছেন আফরান নিশো ,নুসরাত ইমরোজ তিশা, মনির খান শিমুল প্রমুখ।

এছাড়াও প্রতিদিন রাত ১০ টা ৩০ মিনিটে থাকছে একটি করে ঈদের বিশেষ নাটক। ঈদের দিন প্রচারিত হবে ‘গল্পটা পুরনো হবে না’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে আছেন জাহিদ হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটক ‘আমার ইচ্ছে করে না’। অভিনয়ে আছেন মোশাররফ করিম, শখ প্রমুখ। সালাম পাঠানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।

তৃতীয় দিন প্রচারিত হবে নাটক ‘ব্রেক আপ থিওরি’ । রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় র্নিমিত নাটকে কলাকুশলী হিসেবে আছেন নিশো, তিশা প্রমুখ। লিটু সাখাওয়াতের রচনা ও সাখাওয়াত শিবলীর পরিচালনায় র্নিমিত ‘দুঃখিত’ প্রচারিত হবে চতুর্থ দিন। অভিনয়ে আছেন চঞ্চল চৌধুরী, অপর্ণা, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পঞ্চম দিনে থাকছে নাটক 'রূপকথায় সারাবেলা'। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাদাত রাসেল। অভিনয় করেছেন সজল, অপর্ণা প্রমুখ। ষষ্ঠ দিনে প্রচারিত হবে আসিফ ইকবাল জুয়েলের রচনা ও পরিচালনায় নাটক ‘ভিন্নরকম প্রেম’।অভিনয় করেছেন নাঈম, শখ প্রমুখ।

এছাড়াও প্রতিদিন ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পযর্ন্ত প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘রিদম অব লাইফ’। ফরহাদ আহমেদের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, সুজানা জাফর, আজাদ আবুল কালাম প্রমুখ।

চ্যানেল নাইন 

এবারের ঈদে চ্যানেল নাইনে ছয়দিন ব্যাপী তাদের বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে ছয়টি টেলিফিল্ম, বারটি বিশেষ নাটক ও একটি বিশেষ ৬ পর্বের ধারাবাহিক দিয়ে।

ঈদের ছয়দিনেই দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম। ঈদের দিন প্রচারিত হবে ‘টুয়েন্টি ওয়ান-টুয়েন্টি এইট’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব,শায়লা সাবি প্রমূখ। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘ক্ষরণ’। তন্ময় তানসেনের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন অভিনয়ে-তারিন,হৃদয় খান,সাবিলা প্রমূখ।

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘অপরাজিতা’। নাজনীন চুমকীর রচনা ও ফাহ্মিদা ইরফানের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন হিল্লোল,সাবিলা নূর, সৌমিক প্রমুখ।

ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘তুমি এসেছিলে তবু আসনি’। তামজীদ রহমানের রচনা ও সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন রওনক হাসান, উর্মিলা, কল্যাণ প্রমূখ।

ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘আশার আলো’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন মম, মৌসুমী, কল্যাণ প্রমূখ।  ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘ফ্রি ফল’। আব্দার রহমানের গল্প ও চিত্রনাট্য এবং গোলাম মুক্তাদিরের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব,শার্লিন প্রমূখ।

ঈদের সাতদিন জুড়েই চ্যানেল নাইনে সন্ধ্যার আয়োজনে থাকছে নূর সিদ্দিকী ও তুহিন হোসেনর  রচনা এবং তুহিন হোসেনের পরিচালনায় ৬ পর্বের ধারবাহিক নাটক ‘লার্নেড ফ্রেন্ড’। অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রাণ রায় প্রমূখ। প্রচারিত হবে ঈদের সাতদিন সন্ধ্যা ৬টায়।

প্রতিদিন সন্ধ্যা সন্ধ্যা ৭টা ৪০মিনিটে প্রচারিত ঈদের একটি করে বিশেষ নাটক। ঈদের দিন প্রচারিত হবে ‘বেবী আপা’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান চুমকী। অভিনয়ে করেছেনতারিন, সাঈদ বাবু প্রমুখ।  দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটক ‘অনামিকা’। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয়ে করেছেন তাহসান, মৌসুমী হামিদ প্রমুখ। তৃতীয় দিন প্রচারিত হবে একক নাটক ‘টার্নিং পয়েন্ট’ ।হাবিব জাকারিয়া উল্লাসের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় র্নিমিত নাটকে কলাকুশলী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ, ভাবনা প্রমুখ।

কৌশিক শংকর দাসের রচনা ও পরিচালনায় র্নিমিত ‘লাস্ট চ্যাপ্টার’ প্রচারিত হবে চতুর্থ দিন। অভিনয়ে করেছেন উর্মিলা সহ আরো অনেকে। পঞ্চম দিনে থাকছে নাটক ‘গডস্ উইল’। ফরহাদ আহমেদের গল্প এবং আজাদ আবুল কালামের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান প্রমুখ।

ষষ্ঠ দিনে প্রচারিত হবে ‘জার্নি টুবি কন্টিনিউড’। শাহরিয়ার নাদিম জয়ের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জিতু আহসান,শাহরিয়ার নাদিম জয় প্রমুখ।

ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে প্রতিদিন প্রচারিত হবে বিশেষ একক নাটক। ঈদের দিন ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ইউসুফ আলী খোকনের রচনায় ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় নাটক ‘নীল ছকে আঁকা প্রেম আর কিছু অনুভূতি’। অভিনয়ে আছেন সজল,  মোনালিসা প্রমুখ।  দ্বিতীয় দিন ১০টা ৩০মিনিটে প্রচারিত হবে নাটক ‘গোপনে’। গৌতম কৌরির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয়ে করেছেন সজল, রিচি সোলায়মান প্রমুখ।

তৃতীয় দিন রাত ১০টা ৩০মিনিটে প্রচারিত নাটক ‘সুরঞ্জনা তুমি’। রুবায়াত মাহমুদের পরিচালনায় র্নিমিত নাটকে কলাকুশলী হিসেবে আছেন অপি করিম,পার্থ বড়ুয়া প্রমুখ। তানিম রহমান অংশুর পরিচালনায় র্নিমিত ‘শোধ’ প্রচারিত হবে চতুর্থ দিন রাত ১টা ৩০মিনিটে। অভিনয়ে আছেন মিশু সাব্বির,অপর্ণা প্রমুখ।

পঞ্চম দিনে প্রচারিত হবে আর. বি প্রতিমের রচনা ও পরিচালনায় নাটক ‘ছবি’ ।অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মিশু সাব্বির, তানিয়া প্রমুখ। নাটকটি প্রচারিত হবে রাত ১০টা ৩০মিনিটে। ষষ্ঠ দিনে প্রচারিত হবে ‘চুক্তিনামা’। কায়সার আহমেদের পরিচালনায় একক নাটকে অভিনয় আনিসুর রহমান মিলন,বাঁধন,জিনিয়া,সঞ্জয় রাজ প্রমুখ।