২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটপর্দায় ‘ফ্রোজেন’

ডিজনির সাড়া জাগানো অ্যানিমেটেড মুভি ‘ফ্রোজেন’ এবার আসছে টিভি সিরিজ আকারে। এছাড়াও এলসা ও তার ছোটবোনের গল্প নিয়ে একটি একক উপন্যাসও প্রকাশ করা হবে শিগগিরই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 12:40 PM

Updated : 12 Apr 2022, 02:20 AM

এন্টারটেইনমেন্ট উইকলি বলছে, জুলাইয়ে ডিজনি পাবলিশার্স থেকে ‘ফ্রোজেন: নর্দান লাইটস’ নামের উপন্যাসটি প্রকাশ করা হবে। একই সঙ্গে ডিজনি চ্যানেলেও শুরু হবে ‘ফ্রোজেন’-এর টিভি সিরিজ।

তবে টিভি সিরিজে, এলসা নয়, চরিত্রের ব্যাপ্তির দিক থেকে গুরুত্ব বেশি পাবে এলসার ছোট বোন অ্যানার সঙ্গী তুষারপুতুল ওলাফ।

‘ফ্রোজেন’-এ ওলাফ-এর কণ্ঠ দেওয়া অভিনেতা জশ গ্যাড এ প্রসঙ্গে বলেন, “সিরিজটি দর্শকদের দারুণ পছন্দ হবে। সিনেমার সকল চরিত্রের মূল কণ্ঠস্বর দেয়া শিল্পীরা এবারও কাজ করছেন আমাদের সাথে।”

তিনি নিজের চরিত্রটি প্রসঙ্গে বলেন, “ওলাফ চরিত্রটি দর্শকদের খুবই পছন্দের। তারা ওলাফের মতো মজাদার, বিশ্বস্ত এবং চমৎকার একজন বন্ধুর সাথে আবারও কিছু সময় কাটাতে পারবে। আমরা সবাই খুবই আশাবাদী এবং একই সঙ্গে রোমাঞ্চিত।”

ফেব্রুয়ারিতে ডিজনির পক্ষ থেকে ঘোষণা আসে, ২০১৮ সালে এই সিনেমার একটি মিউজিকাল সিরিজ বের করা হবে। তার আগে খণ্ড খণ্ড ভাবে প্রকাশিত হবে কিছু সিরিজ।

২০০৩ সালে মুক্তি পাওয়ার পরপরই ব্লকবাস্টার হিটের তকমা অর্জন করে ‘ফ্রোজেন’।    ১৫ কোটি মার্কিন ডলার বাজেটের এই সিনেমা বিশ্বব্যপি আয় করে ১২০ কোটি ডলারেরও বেশি।

ওই বছরের অস্কারেও বাজিমাৎ করে সিনেমাটি। ‘সেরা অ্যানিমেশন সিনেমা’, ‘সেরা অরিজিনাল স্কোর’-এর পুরষ্কার বাগিয়ে নেয় ‘ফ্রোজেন’। সিনেমাটির পরিচালনা করেছিলেন ক্রিস বাক এবং জেনিফার লি।