২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়লো না 'উড়তা পাঞ্জাব'

বক্স অফিসে বাড়তি প্রত্যাশার চাপ মেটাতে ব্যর্থই হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল আলোচনায় থাকা 'উড়তা পাঞ্জাব'। ভারতের পাঞ্জাব প্রদেশে তরুণদের মাদকাসক্তির বিদ্রুপাত্মক উপস্থাপনা প্রথম দিনে তুলে আনতে পারেনি বড় কোন সংগ্রহ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 03:39 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

ভারতীয় সেন্সর বোর্ডের সঙ্গে তৈরি হওয়া আইনি জটিলতার শেষে বিজয়ের হাসি হাসেন 'উড়তা পাঞ্জাবে’র নির্মাতারাই। কর্তন ব্যাতীত সিনেমা মুক্তি দেওয়ার আবেদনে সাড়া না দিলেও সিনেমাটি একটি মাত্র কর্তন এবং তিনটি শর্ত প্রদান সাপেক্ষে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয় মুম্বাই উচ্চ আদালত থেকে।

উপযুক্ত কোন কারণ ব্যাতীত সিনেমা কর্তনের নির্দেশ কেন দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড, এনিয়ে তুমুল সমালোচনাও হয়েছে ভারতীয়দের মধ্যে।

তবে সাফল্যের শেষ হাসিটা কেন যেন হাসা হলো না ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটির।

সিনেমাটির বিপনন কর্মকর্তা রাজেশ থাডানি জানিয়েছেন, “সিনেমার উদ্বোধনী সাড়া এই বিতর্ক সত্ত্বেও বিপনন কর্মকর্তাদের হতাশ করেছে। উদ্বোধনী আয় একেবারেই মাঝারি মানের এবং আমি মনে করছি সিনেমাটি কেবল প্রথম দিন থেকে ৮-৯ কোটি রূপি আয় করবে, যা আমাদের প্রত্যাশার অনেক নিচে। বিতর্ককে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল সিনেমাটি বক্স অফিসে দারুণ সূচনা করবে কিন্তু আয়ের সংখ্যাটি খুব একটা আশা জাগানিয়া নয়।”

শুধু সেন্সর বোর্ডের সঙ্গে আইনি ঝামেলাই নয়, মুক্তির একদিন আগে অনলাইনে ফাঁস হয়ে যায় 'উড়তা পাঞ্জাব'-এর একটি প্রিন্ট। প্রযোজক আনুরাগ কাশ্যাপ সন্দেহ পোষণ করেছেন, সিনেমাটি অনলাইনে ছেড়ে দেওয়ার পেছনে একটি চক্রের বড় কোন উদ্দেশ্য রয়েছে। অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার কারণে সিনেমার আয়ে ভাটা পড়েছে, এমন ধারণাও করছেন অনেকেই।

বড় মাল্টিপ্লেক্স ছাড়া সাধারণ প্রেক্ষাগৃহে একেবারেই দর্শক টানতে পারছেনা সিনেমাটি, জানিয়েছেন পাঞ্জাবের ফিল্ম ডিস্ট্রিবিউটর সুরেন্দ্রা সালুজা। এদিকে দুটি সিনেমা হলের পরিচালক মানোজ দেশাই আশঙ্কা করেছেন, "উদ্বোধনী আয় এসেছে ৫০ শতাংশে মত। এটি সিনেমার জন্য খুব বড় ধরণের এক ব্যর্থতা। অধিকাংশ দর্শকই মাঝের বিরতিতে হল ছেড়ে চলে গেছেন। সাধারণ হলগুলোতে দর্শক টানতে সিনেমাটি সমস্যায় পড়বে।"

তবে গতানুগতিক দর্শক ব্যাতীত সিনেমা প্রেমী এবং সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন 'উড়তা পাঞ্জাব' সিনেমার। সিনেমার গল্প গাঁথুনি এবং প্রেক্ষাপট নিয়ে তারা জোরে সোরেই প্রকাশ করছেন তাদের ইতিবাচক মতামত।

কেনইবা সেন্সর বোর্ড কর্তনব্যাতীত সিনেমাটি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, এমন প্রশ্ন করলেন কিছু তরুণ দর্শক, “জানি না কেন ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটি প্রকাশ করার বিরুদ্ধে ছিল।”

অপরদিকে অনেকেই সিনেমার প্রধান দুই চরিত্র আলিয়া ভাট এবং শাহিদ কাপুরের অভিনয়ের গুণেরও প্রশংসা করেছেন।

যে বোর্ডের সঙ্গে, গণ্ডগোল, সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালানি শুভকামনা জানিয়েছেন সিনেমার সাফল্য লাভের জন্য, “উড়তা পাঞ্জাবের নির্মাতা এবং প্রযোজক মন্ডলীর জন্য আমার শুভ কামনা রইলো। আশা করবো সিনেমাটি সফল হবে।”

পাঞ্জাবের অস্থিতিশীল মাদক ব্যাবহারের দৃশ্যপট নিয়ে নির্মাতা আভিশেক চৌবের প্রথম সিনেমায় শাহিদ, আলিয়া ছাড়া আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং দিলজিত দোসাঞ্জ।

পুরনো খবর:

'উড়তা পাঞ্জাব' ফাঁসঃ সরগরম টুইটার!
এবার উড়বে 'উড়তা পাঞ্জাব'