২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে পরনারীর সঙ্গে চুমুতে আপত্তি নেই এমরানের স্ত্রীর 

বলিউডের ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত অভিনেতা এমরান হাশমি পর্দায় কত নারীকেই না চুমু খেয়েছেন। তবুও তার উপর কখনও রেগে বসেন না তার স্ত্রী! ঘরণীকে খুশি করার এমন কি উপায় রপ্ত করেছেন তিনি?

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 01:33 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

এই রহস্য ভেদ করলেন হাশমি নিজেই। জানালেন, পর্দায় নারীদের চুমু খাওয়ার কারণে স্ত্রী চটে যান ঠিকই, তবে কীভাবে স্ত্রীকে শান্ত করতে হবে তাও জানা আছে তার।

“আমার স্ত্রী আজও অভিমান করে। তবে আগে থেকে অনেকটাই শান্ত হয়েছে সে। আগে সে আমাকে ব্যাগ দিয়ে মারতো, এখন মারে হাত দিয়ে।’ রসিকতা করে বলেন হাশমি।

তাহলে কি দামি কোন অলংকার উপহার দিয়ে স্ত্রীর মন ভুলাতে হয়?

সাংবাদিকদের এই প্রশ্নে এমরানের জবাব, “প্রতিটি চুমুর জন্য, প্রতিটি সিনেমার জন্য আমার তাকে একটি করে ব্যাগ কিনে দিতে হয়। তার আলমারি ভর্তি শুধু ব্যাগ, একটি আলাদা আলমারি আছে ব্যাগ রাখার জন্য।”

সর্বশেষ মুক্তি পেয়েছে এমরানের সিনেমা ‘আজহার’, এতে অভিনেত্রী নার্গিস ফাখরিকে অনেকবার চুমু খেয়েছেন তিনি। প্রশ্ন রাখা হয়, তাহলে কি অনেকগুলো ব্যাগ দিতে হয়েছে স্ত্রীকে?

“এক্ষেত্রে আমি শুধু একটিই ব্যাগ দিয়েছি। আমি তার সঙ্গে চুক্তি করে নিয়েছি, তাকে বলেছি এত ব্যাগ কিনে দিতে গেলে আমি ফতুর হয়ে যাবো।” বলেন এমরান।

‘মার্ডার’ থেকে শুরু করে ‘জেহের’, ‘আকসার’, ‘আশিক বানায়া আপনে’, ‘গ্যাংস্টার’এর মত সিনেমার প্রত্যেকটিতেই চুমুর দৃশ্যে অভিনয় করেছেন হাশমি। এ কারণে বলিউডে পরিচিতি পেয়েছেন সিরিয়াল কিসার হিসেবে।

বলা যায়, শুধুমাত্র চুমুর দৃশ্যের জন্যেই তার রয়েছে আলাদা ভক্তকুল। কারণ ‘সাংহাই’ সিনেমাতে যখন তাকে দেখা যায়নি একটিও চুমুর দৃশ্যে, তখন সিনেমাটি হয়েছিল ফ্লপ।

ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় প্রেমিকা পারভিন সাহানিকে বিয়ে করেন হাশমি, ২০০৬ সালে। এর আগে সাড়ে ছয় বছর প্রেম করেছেন দুজন। একসঙ্গে তাদের আছে এক ছেলে আয়ান।