‘শুভর তুলনাই হয়না’: জলি
ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হন ফাল্গুনী রহমান জলি। ১১ জুন মুক্তি পাবে মিছিলে রয়েছে তার অভিনীত জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ সিনেমাটি।
সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো আরিফিন শুভ’র সঙ্গে কাজের অভিজ্ঞতা হল জলির। সহশিল্পী হিসেবে আরিফিন শুভ কেমন?
এই প্রশ্নের উত্তরে শুভকে প্রশংসায় ভাসালেন জলি, “এক কথায় খুবই ভালো। চমৎকার বললেও কম হবে। তার তুলনাই হয়না।”
শুটিংয়ে শুভ’র সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “এমন অনেক দৃশ্য ছিল যেগুলো আমি বার বার এনজি করেছি। ফলে বার বার রিটেইক করতে হয়েছে। কিন্তু সেই সময়ে একটি মুর্হুতের জন্যও তিনি (শুভ) বিরক্ত হননি কিংবা আমাকে বকুনি দেননি। বরং তখন আমি যাতে দৃশ্যটাতে ভালোমতো অভিনয় করতে পারি তিনি সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন।”
“‘নিয়তি’ ঘিরে আমার প্রত্যাশা অনেক বেশি। কারন আমার অভিনয় ক্যারিয়্যারের অবস্থানটা যদি শক্ত হয় তাহলে এই সিনেমার মাধ্যমেই হবে। ‘নিয়তি’ই বদলাবে জলির নিয়তি।
তিনি আরও বলেন, “যদি দর্শকরা আমাকে ভালোবেসে তাদের মন থেকে গ্রহন করে এবং আমি তাদের হৃদয়ে ঠাঁই করে নিতে পারি তাহলেই আমার স্বপ্নপূরন হবে। নিয়তি নিয়ে যথেষ্ট আশাবাদী আমি।”
