২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আরবাজের বিপরীতে সানি

শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর এবার সালমান খানের ভাই আরবাজের বিপরীতে অভিনয় করবেন সানি লিওনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 12:28 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

ডেক্কান ক্রনিকল বলছে, 'তেরা ইন্তেজার' নামের এই সিনেমাটি হবে রোমান্স এবং নাচে-গানে ভরপুর। এর মাধ্যমে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করবেন রাজিভ ওয়ালিয়া।

সূত্র জানায়, সিনেমাটির জন্য আরবাজকে নেয়া হয়েছে আরও আগেই, তবে তিন মাস ধরে মিলছিল না সানির দেখা। অবশেষে যখন তিনি পড়লেন সিনেমার গল্প, তখন সঙ্গেই সঙ্গেই রাজি হয়ে যান।

বর্তমানে সানি ব্যস্ত আছেন এমটিভির অনুষ্ঠান 'স্প্লিটসভিলা'র শুটিংয়ে, আরবাজের সঙ্গে তার সিনেমার কাজ শুরু হবে অগাস্টে। ওদিকে আরবাজকে শেষ দেখা গেছে গত বছরের সিনেমা 'কিস কিসকো প্যায়ার কারু'তে।

সম্প্রতি শোনা যাচ্ছিল, এখন থেকে পর্দায় ঘনিষ্ঠ না হওয়ার ঘোষণা দিয়েছেন সানি। তবে পরে সানি জানান, চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আপত্তি নেই তার, তবে পর্দায় চুমু খাবেন না তিনি।

মে মাসের শুরুতে মুক্তি পেয়েছে সানি অভিনীত 'ওয়ান নাইট স্ট্যান্ড', যা বক্স অফিসে ভাল করতে পারেনি। এছাড়া শাহরুখ খানের সঙ্গে তার নতুন সিনেমা 'রাইস'এর একটি আইটেম গানে নেচেছেন সানি।