২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিখারি বেশে ‘অচেনা’ সোনু নিগাম

দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে খ্যাতির শিখরে পৌঁছেছেন অনেক আগেই। ভারতীয় গায়ক সনু নিগমকে চেনেন না- এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া ভার। কিন্তু এবার তার নিজের শহর মুম্বাইয়েই কেউ চিনতে পারল না তাকে। কারণ, তারকার খোলস ছেড়ে, একদিনের জন্য তিনি বনে গিয়েছিলেন রাস্তার এক অন্ধ ভিখারি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

নিজের আদল আমূলে পাল্টে একদিনের জন্য হয়ে গিয়েছিলেন সামান্য পথের একজন ভিখারি। মুম্বাইয়ের রাস্তায় একজন ভিখারি সেজে হারমোনিয়াম নিয়ে ঘুরে বেড়িয়েছেন,নিজের গানগুলোই গেয়েছেন একই সঙ্গে। মজার ব্যাপার হলো, কোনো মুম্বাইবাসীই ছদ্মবেশী এই সোনু নিগামকে এক মূহুর্তের জন্যও চিনতে পারেননি!

‘বিয়িং ইন্ডিয়ান’ শিরোনামের এক চ্যানেলের ব্যানারে ‘দ্য রোডসাইড উস্তাদ’ নামে সোনু নিগামের এই উদভান্ত্র ঘোরাঘুরি রাতারাতিই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে পড়েছে ‘ভাইরাল’। বয়স্ক এক অন্ধ ভিখারির সাজে মুম্বাইযের রাস্তায় তিনি ঘুরে বেড়িয়েছেন, আর হারমোনিয়াম নিয়ে গেয়েছেন নিজেরই গান। রাস্তায় পথচারীরা তার গান শুনেও হয়েছেন মুগ্ধ।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ছদ্মবেশী নিগামের গান শুনে এতটাই মুগ্ধ, যে তিনি সবার সামনে নিজের মোবাইলে তার গান রেকর্ড করেন। শুধু তাই নয়, লোকচক্ষুর আড়ালে নিগামের হাতে ধরিয়ে দিয়েছেন কিছু অর্থও। দীর্ঘ সময় ধরে গান গেয়েছেন নিজের ভক্তদের জন্য, কিন্তু এত চেনা পরিচিত কণ্ঠ শুনেও বুঝতে পারেননি কেউই- খোদ সোনু নিগামই গান গেয়েছেন তাদের সামনে।

</div>  </p><p>তবু পুরো বিষয়টাকেই অসাধারণ এক অভিজ্ঞতা হিসেবে দেখেছেন ৪২ বছর বয়সী সংগীত তারকা। তিনি জানান, এই ঘটনাটিতে তার উপলব্ধি হয়েছে, আনন্দ-উচ্ছ্বাস সর্বত্রই ছড়িয়ে আছে। একই সঙ্গে সবার উচিত ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন না হয়ে বর্তমান নিয়েই তুষ্ট থাকার।</p><p>ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই টুইটার এবং ফেইসবুকে ট্রেন্ডিং হয়ে উঠেছেন সোনু নিগাম। ভিডিওর শেষে রয়েছে সোনুরই একটি লাইভ কনসার্টের কিছু দৃশ্যসহ তার নিজস্ব একটি বার্তা। পুরো অভিজ্ঞতাকে একবাক্যে তিনি প্রকাশ করেন, “আমার জীবনের সবচেয়ে সংকোচবিহীন এবং পরাবাস্তব অভিজ্ঞতা এটা। ‘বিয়িং ইন্ডিয়ান’কে ধন্যবাদ আমাকে এরকম একটি সুযোগ প্রদানের জন্য।”</p>