২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছুটি’ নিচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

দীর্ঘ শুটিং ব্যস্ততা আর প্রচারণা-প্রদর্শনীর দৌঁড়ঝাঁপে কিছুটা হলেও হাঁপিয়ে উঠেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। অভিনয় জগত থেকে তাই নিচ্ছেন অল্পদিনের বিরতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 06:50 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

এই মুহুর্তে ৬৫তম কান চলচ্চিত্র উৎসবে ব্যাস্ত সময় কাটছে এই ‘টোয়াইলাইট’ তারকার। উডি অ্যালেনের নতুন সিনেমা ‘ক্যাফে সোসাইটি’ত তার অভিনয় পেয়েছে প্রশংসা।

নিজের ব্যাস্ততা নিয়ে কান থেকে এক সাক্ষাৎকারে পিপল ডটকম-এর বরাতে ক্রিস্টেন জানান, “দু’বছরে মনে হয় পাঁচটির মতো সিনেমা করেছি এবং আমি মনে করছি কিছু সময়ের জন্য হলেও সিনেমায় অভিনয় বন্ধ করাটা আমার জন্য ভালো একটি সিদ্ধান্ত। আমি কখনই এটা করিনি। আমি আমার আদলও কখনো পরিবর্তন করিনি।”

অবশ্য এই বিরতিতে একেবারেই হাত গুটিয়ে বসে থাকবেন না তরুণদের কাছে জনপ্রিয় এই তারকা। নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটাবেন একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা তৈরি করে। সিনেমাটির মূল গল্প এগুবে নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

সবসময়ই নির্মাতা হওয়ার স্বপ্ন দেখেছেন বলে সাক্ষাৎকারে জানান ক্রিস্টেন, “দশ বছর বয়স থেকেই আমার মনে হতো- ‘আমি একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করবো এবং চুলগুলো বদলে উসকোখুসকো করে ফেলবো।”

অভিনয় থেকে বিরতি নিলেও পর্দায় ঠিকই উপস্থিত থাকবেন স্টুয়ার্ট। চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ইকুয়ালস’। এছাড়াও মুক্তি পাবে ‘পারসনাল শপার’ এবং ‘লং হাফটাইম ওয়াক’ নামের দুটি সিনেমা।