‘কাউকে আমার চুমু খেতে নেই মানা’
হঠাৎ করেই শোনা যাচ্ছিল, পর্দায় নিজের সহ-অভিনেতাদের চুমু খেতে রাজি হচ্ছেন না অভিনেত্রী সানি লিওনি। এমনকী, এখন থেকে পরবর্তী কোন সিনেমাতেই আর চুমুর দৃশ্যে অভিনয় করবেন না- এমন ঘোষণাও নাকি দিয়েছেন তিনি! এসব খবরকে ‘গুজব’ হিসেবেই উড়িয়ে দিয়েছেন এই ‘বেবি ডল’ তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় খবর চাউর হয়ে যায়, পর্দায় আর কখনোই চুমুর দৃশ্যে অভিনয় করবেন না ৩৪ বছর এই তারকা। খরটিকে গুজব হিসেবে প্রমাণ করতে সামাজিক যোগাযোগের মাধ্যমকেই বেছে নিলেন সানি। টুইট করে জানালেন, পর্দায় কাউকে চুমু খেতে মানা নেই তার।
শুধু ওই পোস্টেই নয়, শুক্রবার নিজের স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে চুম্বনরত একটি মূহুর্তও টুইটারে শেয়ার করেন সানি। সঙ্গে শিরোনামে লিখেন, “কে বলেছে আমি ক্যামেরার সামনে চুমু খাই না?! এই যে ড্যানিয়েল ওয়েবার।”
পর্নো জগৎ ছেড়ে বলিউডি দুনিয়ায় পদার্পনের সিনেমা ‘জিসম টু’তেও সহশিল্পী রানদিপ হুদার ঠোঁটে ঠোঁট রেখেছিলেন সানি। পরবর্তীতে ‘এক পাহেলি লিলা’তেও সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দ্বিধা করেননি তিনি। এমনকী, কিছুদিন আগে মুক্তি পাওয়া সানির নতুন সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’- এও চিরচেনা যৌন আবেদনময়ী রূপেই দেখা গেছে তাকে।
