সানিকে সাংবাদিকের প্রশ্ন: 'আপনার রেট কতো?'
পনর্ তারকার তকমা এখনও ঝেড়ে ফেলতে পারেননি সানি লিওনি। পর্নগ্রাফির সঙ্গে অতীত সংশ্লিষ্টতার কারণে গণমাধ্যম কর্মীদের কাছে আগেও হেনস্থা হতে হয়েছে তাকে। সম্প্রতি এমনই আরেকটি ঘটনায় নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না এই অভিনেত্রী।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, হোলি উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিতে সানি গিয়েছিলেন গুজরাট। একটি পাঁচ তারা হোটেলে আয়োজিত অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে করিডরে দাড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সানি। তখন একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেন, "আপনি তো আগে পনর্ তারকা ছিলেন, এখন হয়েছেন চিত্র তারকা। এখন আপনার রেট কত?"
প্রশ্নটি শুনে চটে যান সানি। তবে নিজেকে সামলে তিনি প্রশ্নটি আরো একবার করতে বলেন। তখন আরো নোংরাভাবে সানিকে প্রশ্ন করেন সেই সাংবাদিক।
বলেন, "এখন আপনার এক রাতের রেট কতো?"
প্রশ্নটি শুনে এক মুহূর্ত দেরি না করে সাংবাদিকটির গালে কষিয়ে দেন এক চড়। পুরো ঘটনাটি ঘটে হোটেলের কর্মী এবং অনুষ্ঠানের সব আয়োজকদের সামনে।
সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার মিড-ডেকে জানান, সাংবাদিকটিকে সঠিক জবাব দিয়েছেন সানি, তাই বিষয়টি নিয়ে আর পুলিশে অভিযোগ করবেন না তারা।
২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এরপর থেকে প্রতিনিয়ত নানা ধরনের বিতর্কের শিকার হতে হচ্ছে এই অভিনেত্রীকে। তাকে দেশছাড়া করার জন্য মামলা করেছিলেন এক গৃহবধূ, ভারতে ধর্ষণের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য তাকে দায়ী করেছিলেন এক রাজনৈতিক নেতা। এছাড়া ভারতের এক বর্ষীয়ান সাংবাদিকের কাছ থেকে অপমানজনক প্রশ্নও শুনতে হয়েছে সানিকে।
