আবারো মা হচ্ছেন অলিভিয়া ওয়াইল্ড
মার্কিন অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। অনলাইনের ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে এই সংবাদ জানান তিনি নিজেই।
ইঅনলাইন ডটকম নামের একটি দৈনিক জানায়, ছবিতে অলিভিয়াকে দেখা যায় তার দুই বছর বয়সী প্রথম সন্তানের সঙ্গে। ক্যাপশনে লেখা ছিলো-- “একইরকম উঁচু পেট”। ছবিতেই বোঝা যায় তার চার বছরের সঙ্গী অভিনেতা জেসন সুডেইকিস ও তার দ্বিতীয় সন্তান আসছে পৃথিবীতে।
সম্প্রতি সুডেইকিস জানিয়েছিলেন যে তারা দুজন আরো কিছু সন্তান চান। কেনো আরেকটি সন্তানের ব্যাপারে তিনি এত উৎসাহী জানতে চাওয়ায় জেসন কৌতুকের সঙ্গে বলেন, “আমার নিজের সন্তান আমাকে আরো বেশি সন্তানের ব্যাপারে উৎসাহিত করে। আমার এবং অলিভিয়ার বেশ ভাল এক সংমিশ্রন সে।”
জেসন সুডেইকিস-এর সঙ্গে অলিভিয়ার সম্পর্কের শুরু ২০১১ সালে। ২০১৩ সালে আংটি বদল করেন তারা। পরের বছরই জন্ম নেয় তাদের প্রথম সন্তান ওটিস।
৩২ বছর বয়সী অলিভিয়াকে এখন দেখা যাচ্ছে ‘ভিনাইল’ নামের একটি টিভি সিরিজে।
