২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যত্নবান ‘সাবেক প্রেমিক’ সালমান

অভিনেতা হিসেবে তো বটেই মানুষ হিসেবেও সুনাম রয়েছে সালমান খানের। তবে প্রেমের ময়দানে বরাবরই ব্যার্থ এই ‘দাবাং’ তারকা। প্রেমের সম্পর্কে অনেকবার জড়ালেও থিতু হতে পারেননি কোনোবারেই। তবে এখনও পর্যন্ত বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন সাবেক সব প্রেমিকাদের সঙ্গেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 04:29 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

সালমানের সাবেক প্রেমিকারাই জানালেন, প্রেমিক হিসেবে নয়, বরং বন্ধু হিসেবেই বেশি ভাল তিনি। প্রেম চুকেবুকে গেলেও ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানিদের বিপদে-আপদে ঠিকই এগিয়ে আসেন তিনি।

সাধারণত প্রেমের শেষটা তিক্ততা আর বিষাদপূর্ণ হয়। সাবেকরা নিজেদের মুখ পর্যন্ত দেখতে চান না এক পর্যায়ে। কিন্তু এব্যাপারে সালমান যেন একদমই স্রোতের বিপরীতের একজন মানুষ। নিজের সাবেকদের ব্যাপারে সব খোঁজখবরই রাখেন তিনি।

নব্বই এর দশকে সালমান যখন একজন উঠতি অভিনেতা, সংগীতা বিজলানি একজন প্রতিষ্ঠিত ও নামডাকওয়ালা নায়িকা। এরপরও প্রেমে পড়তে সময় নেননি তারা। কিন্তু সম্পর্কটা দানা বাধার আগেই ১৯৯৩ সালে ভেঙে যায় তাদের প্রেম। এরপর ১৯৯৬ সালে সংগীতা হয়ে যান আলোচিত ক্রিকেটার আজহারউদ্দিনের ঘরনি।

আজহারউদ্দিনের সাথে সংগীতা বিজলানির ঘর ভেঙ্গেছে বহুদিন হলো। এখন যেকোন ধরণের সাহায্য সহযোগিতার জন্য তিনি নিয়মিতই শরনাপন্ন হোন সালমানের। সাল্লুর পরিবারের খুব কাছাকাছিই পৌঁছে গেছেন এই তারকা।

একই ব্যাপার ঘটেছে সালমানের আরও এক আলোচিত প্রেমিকা ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও। ২০১০ সালে সম্পর্ক শেষ হয়েছে বটে, কিন্তু সালমান এখন যেন অভিভাবকতুল্য একজন ব্যাক্তিত্ব ক্যাটের কাছে। সম্প্রতি রানবিরের সাথে বিচ্ছেদের পর ক্যাটরিনাকে সময় দিচ্ছেন সালমান, কথা বলছেন বিষণ্ণতা থেকে কাটিয়ে ওঠার ব্যাপারে। আরেক সাবেক পাকিস্তানি অভিনেত্রী সোমি আলিও এখন সালমানের পরিবারের অনেক কাছের।

সম্প্রতি বলিভিয়ান সুন্দরী লুলিয়া ভান্টুরের সাথে মন দেওয়া-নেওয়া চলছে সালমানের। সে সম্পর্ক পরিপূর্ণতা পাবে কিনা, তা সময়ই বলবে। সাবেকদের ব্যাপারে সালমানের এমন যত্নশীল আচরণ নিয়ে মুখ খুলেছেন তারই এক ঘণিষ্ঠ বন্ধু। জানান, “ব্যাপারটি শুধু সংগীতা কিংবা ক্যাটরিনাকে ঘিরে নয়, সকল সাবেকের সঙ্গেই তিনি ভালো আচরণ করেন। সালমানের শীষ্টতা এবং চিন্তাশীল অচরণের কথা সবাই এক বাক্যে স্বীকার করবেন। তিনি প্রেমিকের চাইতে বহুগুণে ভালো একজন ‘সাবেক প্রেমিক’।”