২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হোমল্যান্ড’ এবার হিন্দিতে

জনপ্রিয় মাকর্িন পলিটিকাল-থ্রিলার ‘হোমল্যান্ড’ নিমর্িত হতে চলেছে হিন্দিতে। সিরিজটিকে ভারতের প্রেক্ষাপটে নতুনভাবে তৈরি করবেন নির্মাতা নিখিল আদভানি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 01:27 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

আদভানি এই ব্যপারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, “এটি পুরোপুরি ‘হোমল্যান্ড’-এর রিমেইক নয়। মূলত ইসরায়েলি একটি সিরিজ ‘হাতুফিল্ম’এর পুনর্নির্মাণ করছি আমরা, যার উপর ভিত্তি করে ‘হোমল্যান্ড’ বানানো হয়েছে। সুতরাং, হ্যাঁ আমি স্টার নেটওয়ার্কের জন্য সিরিয়ালটি তৈরি করছি এবং শিগগিরই তারা এর ঘোষণা দেবেন। কিন্তু এছাড়া আমি বিস্তারিত আর কিছু বলতে পারছি না।”

শোটাইম নেটওয়ার্কের জনপ্রিয় সিরিজ ‘হোমল্যান্ড’-এর মূল কাহিনি এগিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-তে কর্মরত ক্যারি ম্যাথিসনকে নিয়ে। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে একাধিকবার এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ক্লেয়ার ডান্স। সিরিজটি তৃতীয় সিজনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একজন কর্মকতর্া হিসেবে অভিনয় করেন ভারতীয় অভিনেত্রী নিমরাত কউর।