র্যাম্পে ইতিহাস গড়লেন গর্ভবতী মডেল
র্যাম্প মডেল মানেই আমরা বুঝি সুঠাম দেহের দীর্ঘাঙ্গী কোনো সুন্দরীকে, যার দেহে এক ফোঁটা বাড়তি মেদও থাকবে না। কিন্তু র্যাম্পের সব নিয়মকে বুড়ো আঙুল দেখালেন ভারতীয় মডেল ক্যারল গ্রেশাস।
ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন উইকে অংশ নিয়ে এই ইতিহাস গড়েন ক্যারল। ডিজাইনার গৌরাঙ্গ শাহের নকশা করা সবুজ-গোলাপি রঙের শাড়ি পরে র্যাম্পে উঠেছিলেন ক্যারল। শাড়ির ভাঁজের ভেতর স্পষ্টভাবেই চোখে পড়েছে উত্থিত গর্ভ, যেখানে লালন করছেন পাঁচ মাসের সন্তানকে।
৩৭ বছর বয়সী সুপারমডেল ক্যারল গ্রেশাস দীর্ঘদিন ধরে ভারতীয় ফ্যাশন জগতে কাজ করছেন। ছোট পর্দায় তিনি পরিচিতি পান ‘বিগ বস’- এর প্রথম সিজনে অংশ নিয়ে। ২০১৩ সালে প্রেমিক স্যামুয়েল জিজাকে বিয়ে করেন তিনি।
