২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘রোবট’-এর মুখোমুখি ‘বাহুবালি’

আগামী বছরের এই সময়ে আরেক ইতিহাসের সাক্ষী হবে ভারতীয় সিনেমার দর্শকরা। বক্স-অফিসে মুখোমুখি হবে দুই ‘রোবট টু’ এবং ‘বাহুবালি টু’। তাও আবার একই দিনে, একই তারিখে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 04:59 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

রজনিকান্তের ‘এন্থিরান টু’ অর্থাৎ ‘রোবট টু’র সঙ্গে ‘বাহুবালি’র সিকুয়ালের সম্মুখ সমরের আশঙ্কা ছিল আরো আগে থেকেই। অনেকে ভেবেছিলেন, হয়ত ‘রোবট’-এর দাপট দেখে পিছপা হবেন ‘বাহুবালি’ নির্মাতা এসএস রাজামৌলি। কিন্তু সিদ্ধান্তে অটল থেকে নিজের বাহুর বল দেখিয়েই দিলেন তিনি।

২০১৭ সালের ১৪ এপ্রিল একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘রোবট’ সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘২.০’ এবং ‘বাহুবালি টু: দ্য কনক্লুশন’। দুটি সিনেমার প্রথম পর্বেরই রয়েছে বানিজ্যিকভাবে সফল হওয়ার রেকর্ড। প্রায় ৫০০ কোটি রুপি নিয়ে আয়ের দিক থেকে রীতিমতো ইতিহাস গড়েছে ‘বাহুবালি’! 

‘বাহুবালি’র সিকুয়ালে দেখানো হবে প্রাচীন ভারতের পটভূমিতে দুই ভাইয়ের ক্ষমতার লড়াই। অপরদিকে ‘২.০’ তে দেখা যাবে এক বিজ্ঞানী এবং তার আবিষ্কারের গল্প।

‘বাহুবালি-২’এ আছেন প্রভাস, রানা ডাজ্ঞুবতি, আনুশকা শেঠি এবং তামান্না। অপরদিকে ‘২.০’তে আছেন রজনীকান্ত, আকশায় কুমার এবং এমি জ্যাকসনের মতো তারকারা। ভারতের অত্যন্ত ব্যায়বহুল এই সিনেমা দুটি এবার আয়ের দিক থেকে নতুন কি রেকর্ড গড়ে তা বোঝা যাবে তাদের মুক্তির পর।