২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে হচ্ছে বাহুবালির

অনেক জল্পনা-কল্পনার পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন ‘বাহুবলি’ অভিনেতা প্রভাস। ‘বাহুবালি'র সেটেই যে প্রেমের সূচনা হয়েছিল তার পরিণতি ঘটছে পরিণয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 03:44 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

ডেক্কান ক্রনিকল বলছে, ‘বাহুবালি’র এক অভিনেত্রীর বান্ধবী নেহার সঙ্গে সিনেমার সেটেই পরিচয় হয় প্রভাসের। একটি সূত্র জানায়, “দুজন প্রথমে সিনেমার দৃশ্য ধারণের ফাঁকে ফাঁকে সবার সঙ্গে বেড়াতেন। তখনই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, এরপর ঘনিষ্ঠতা মোড় নেয় প্রেমে।”

দক্ষিণ আফ্রিকাতে বসবাসকারী এক বিত্তবান ব্যবসায়ীর একমাত্র কন্যা নেহা। ভবিষ্যতে বাবার ব্যবসার পুরো দায়িত্ব নিতে হবে তাকেই। ছুটিতে ভারতে ঘুরতে এসেই ‘বাহুবলি’র সেটে যান তিনি।

আরেকটি সূত্র জানায়, প্রভাসের পরিবার নেহাকে ভীষণ পছন্দ করে। প্রভাস ও নেহা দুজনেই সাদামাটা স্বভাবের। ‘বাহুবালি’র সাফল্যে আয়োজিত এক নৈশভোজে তাদের দুজনের পরিবার একত্রিত হয় এবং সেখানেই প্রভাস নেহাকে বিয়ের প্রস্তাব দেন।

বিয়ের দিনক্ষণও ঠিকঠাক হয়ে গেছে। সম্ভবত আর দু সপ্তাহের মধ্যেই হবে বাগদান, জানায় সূত্রটি। এরপর ৩১ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা।