২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাইগাররা একাত্তরের মতো জেগে উঠেছে’

পহেলা বৈশাখে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান এবং জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। জনপ্রিয় এই জুটির পদর্ায় ফেরার এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 03:16 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

প্রায় পাঁচ মিনিটের দীর্ঘ ট্রেইলারে বলা যায় সিনেমার পুরো গল্পেরই প্রতিফলন ঘটেছে। সিনেমায় শাকিব খান একজন ক্রিকেট খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন, তা আমরা আগেই জেনেছি। ট্রেইলারে স্পষ্ট হয়েছে জয়ার চরিত্রটিও।

শাকিব-জয়া ছাড়াও এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ। তার সঙ্গে একটি চটুল গানে নাচতেও দেখা গেল শাকিবকে। এছাড়া অন্যতম আকর্ষণ হিসেবে পর্দায় ধরা দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ।

নজর কেড়েছে জয়ার সঙ্গে অভিনীত শাকিবের গানের দৃশ্যগুলো। ট্রেইলার থেকেই আন্দাজ করা যায়, প্রতিটি গান চিত্রায়নের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

তবে সিনেমাটির গল্পে যারা নতুনত্ব খুঁজবেন, তাদের হয়তো হতাশ হতে হবে। কারণ অনেকটা গতানুগতিক কাহিনির আভাস পাওয়া যায় ট্রেইলারে। নায়িকাকে অপহরণ করে নায়ককে দিয়ে এমন কোনো কাজ করিয়ে নেয়া, যা তার নীতির বাইরে। শেষমেশ এক মারামারির দৃশ্যের মাধ্যমে নায়কের জয়, ট্রেইলারেই উঠে এসেছে সবকিছু।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ এর কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সাংবাদিক এবং লেখক রুম্মান রশিদ খান। পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। এটি মুক্তি পাবে ৮ এপ্রিল।